কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গিয়ে গণহারে ডায়রিয়ায় আক্রান্ত ইসরায়েলি সেনারা

গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি সেনারা। ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধে ফিরে বড় বিপর্যয়ের মুখে পড়েছে ইসরায়েল। দেশটির সেনাদের মাঝে রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গণহারে ডায়রিয়ায় ভূগছেন তারা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথের বরাতে এ খবর জানিয়েছে নমিডিল ইস্ট মনিটর।

ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, গাজায় তাদের সেনারা ব্যাপকহারে গ্যাস্ট্রিকসহ খাবারের বিষক্রিয়ায় ভুগছে। সেনাদের মাঝে অন্ত্রের রোগের এ হার অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে।

ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর গাজায় আক্রমণ শুরু করেছে ইসরায়েলি সেনারা। এরপর থেকে বিভিন্ন বেস্টুরেন্টসহ দাতব্য সংস্থা দেতে থেকে সেনাদের খাবার সরবরাহ করা হচ্ছে। এগুলো প্রস্তুতি, পরিবহন বা সংরক্ষণের কোনো প্রক্রিয়ায় হয়তো দূষিত হয়ে এসেছে। এর ফলে সেনাদের অনেকের খাবারে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিয়েছে। ফলে ডায়রিয়াসহ জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

আসদোদের আসুতা জেনারেল হাসপাতালের সংক্রামক ব্যাধি ইউনিটের মহাপরিচালক তাল ব্রোশ বলেন, দক্ষিণে অ্যাসেম্বলি এরিয়ায় সেনাদের মাঝে ব্যাপকহারে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। পরবর্তীতে এসব সেনারা গাজায় যুদ্ধের জন্য গেছেন।

তিনি বলেন, এসব সেনা শিগেলা ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়েছেন। যার কারণে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের সমস্যা দেখা দিয়েছে। এটি গাজায় যুদ্ধরত সেনাদের মাঝে ব্যাপক আকারে ছাড়িয়ে গেছে। এ সংক্রমণ মূলত খাবারের মাধ্যমেই হয়ে থাকে।

তাল ব্রোশ বলেন, এ রোগে আক্রান্ত সেনাদের প্রতি ১০ জনের ৪০ ডিগ্রি সেলসিয়াস জ্বর দেখা দিচ্ছে। তারা ২০ মিনিট অন্তর অন্তর ডায়রিয়ার আক্রান্ত হচ্ছেন। এমনকি যুদ্ধের সক্ষমতা হারিয়ে তারা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

গাজায় ইসরায়েল আক্রমণ শুরুর পর তাদের হাজারো সেনার মাঝে ফ্রিতে খাবার সরবরাহ করছে ম্যাকডোনাল্ড। আরব বিশ্বে বয়কটের মুখে পড়ার পর কোম্পানিটি এভাবে পৃষ্ঠপোষকতা করে আসছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X