কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:০৩ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় নিহত বেড়ে ১৭ হাজার

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা। ছবি : এএফপি।

গাজায় ইসরায়েলের হামলা ৬২তম দিনে গড়িয়েছে। এ যুদ্ধে ক্রমাগত ভারী হচ্ছে লাশের সারি। নিহতের সংখ্যা বেড়ে ১৭ হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। গত ৭ অক্টোবর থেকে চলমান ‍যুদ্ধে ১৭ হাজার ১৭৭ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩৫০ জন নিহত হয়েছেন। এ ছাড়া চলমান এ যুদ্ধে ৪৬ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে গাজায় আক্রমণ নিয়ে ইসরায়েলকে দফায় দফায় সতর্ক করার পর দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার জন্য দায়ী চরমপন্থিদের ওপর এ ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবার একই ধরনের পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম দেশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যেসব বসতি স্থাপনকারী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা চালিয়েছে তাদের বেলজিয়াম থেকে নিষিদ্ধ করা হবে। যুক্তরাষ্ট্রের এক দিন পর বেলজিয়াম এ নীতির ঘোষণা দিয়েছে।

ডি ক্রো জানান, বেসামরিক লোকদের বিরুদ্ধে সহিংসতাকারীদের অবশ্যই ফল ভোগ করতে হবে। উগ্র বসতিস্থাপনকারী পশ্চিম তীরের বাসিন্দাদের বেলজিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আমরা নিষেধাজ্ঞা বিষয়ে মার্কিনিদের সঙ্গে কাজ করব। পশ্চিম তীরে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সেসব লোকদের লক্ষ্য করে পদক্ষেপ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন এক যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১০

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১১

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১২

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৩

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৪

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৫

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৬

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১৭

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৮

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৯

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

২০
X