কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে চান না অধিকাংশ ইসরায়েলি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র হামলার মধ্যে দেশে জনপ্রিয়তা হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অর্ধেকের বেশি ইসরায়েলি তাকে আর প্রধানমন্ত্রীর পদে দেখতে চান না। তার স্থলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা। সম্প্রতি করা এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

সম্প্রতি জনমত জরিপটি করেছে লাজার ইনস্টিটিউট। দৈবচয়ন ভিত্তিতে বাছাইকৃত ৫১০ জন ইসরায়েলির ওপর এই জরিপ করেছে প্রতিষ্ঠানটি। আজ শুক্রবার এই জরিপের ফল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদপত্র মারিভ।

জরিপ অনুসারে, মাত্র ৩১ শতাংশ ইসরায়েলি মনে করেন যে, নেতানিয়াহু প্রধানমন্ত্রী পদের জন্য উপযুক্ত। ৫১ শতাংশ মনে করে জাতীয় ঐক্য পার্টির নেতা গ্যান্টজ প্রধানমন্ত্রীর পদের জন্য উপযুক্ত। জরিপ অংশগ্রহণকারীদের মধ্যে ১৮ শতাংশ জানিয়েছেন এ বিষয়ে তাদের কোনো সুনির্দিষ্ট অভিমত নেই।

এ ছাড়া নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জনপ্রিয়তা কমার চিত্রও জরিপে ওঠে এসেছে। তথ্য অনুযায়ী, যদি আজই ইসরায়েলে নির্বাচনের ভোট হয় তাহলে ক্ষমতাসীন লিকুদ পার্টি ও তাদের শরিকরা সংসদ নেসেটে মাত্র ৪৩টি আসন পাবে। যদিও ২০২২ সালের নির্বাচনী ফল অনুযায়ী বর্তমানে তাদের দখলে ৬৪টি আসন রয়েছে।

জরিপের শেষে বলা হয়েছে, ভোট করা হলে লিকুদ পার্টি নেসেটের ১২০ আসনের মধ্যে মাত্র ১৭টি আসন পাবে। অন্যদিকে গ্যান্টজের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য পার্টি ৩৯টি আসন পাবে। ইসরায়েলে সরকার গঠন করতে হলে নেসেটে কমপক্ষে ৬১ জন সদস্যের আস্থা ভোটের প্রয়োজন হয়।

তবে গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ইসরায়েলে শিগগিরই নির্বাচন আয়োজনের তেমন কোনো সম্ভাবনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১০

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১১

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১২

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৩

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৪

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ

১৫

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৬

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৭

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৮

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

১৯

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

২০
X