কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

গাজায় পানি সংকটের মধ্যে সাময়িক স্বস্তি আনল বৃষ্টি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনীর হামলার মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ভারি বৃষ্টিপাত হয়েছে। শীতের এই ভারি বৃষ্টি বন্যা ও রোগজীবাণু ছড়ানোর ঝুঁকি বাড়ালেও গাজায় সাময়িকভাবে কিছুটা স্বস্তি এনেছে।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) গাজায় বৃষ্টি-পরবর্তী পরিস্থিতির একটি ভিডিও শেয়ার করেছে আলজাজিরার আরবি বিভাগ। ভিডিওতে দেখা যায়, অল্প বয়সী একটি ফিলিস্তিনি ছেলে বৃষ্টির পানিতে ময়লা পোশাক পরিষ্কার করছে। গাজার বাসিন্দারা খাবার পানি হিসেবে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখছেন।

ইসরায়েলি বোমা হামলায় ২৩ লাখের বেশি মানুষের গাজায় পানি সরবরাহ ব্যবস্থার বেশির ভাগই বিনষ্ট হয়ে গেছে।

তবে শীতের এই বৃষ্টির কারণে দুর্ভোগও পোহাতে হয়েছে গাজাবাসীকে। ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে রাস্তাঘাট ভেসে গেছে। অনেক অঞ্চল প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে।

জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) অনুসারে গাজার প্রায় ৯০ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশ আইডিপি ইউএনআরডব্লিউএ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। বাকিরা সরকার পরিচালিত আশ্রয়কেন্দ্রে বা হোস্ট পরিবারের সঙ্গে আছেন। অবরুদ্ধ এই অঞ্চলের সবচেয়ে দক্ষিণের শহর রাফায় অবস্থান করছেন ৫ লাখ ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X