কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:১৬ পিএম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে ফিলিস্তিনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

গাজা থেকে ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র। এপির পুরোনো ছবি।
গাজা থেকে ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র। এপির পুরোনো ছবি।

আবারও নিজেদের সামরিক সক্ষমতা দেখাল ফিলিস্তিনের স্বাধীনতাকর্মীদের সংগঠন হামাস। দলটি এবার ব্যাপক আকারে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার মনিটর জানিয়েছে, গাজার যোদ্ধারা নিজেদের কাছে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার জানান দিয়েছে। বৃহস্পতিবার তারা তেলআবিবে ব্যাপক হামলা চালিয়েছে। হামাসকে নির্মূলের নামে ইসরায়েলের অভিযানের মধ্যে এমন হামলা চালিয়েছে তারা। এর মাধ্যমে নিজেদের কাছে এখনো ক্ষেপণাস্ত্র সক্ষমতা থাকার বিষয়টি সামনে এনেছে হামাস।

ওয়াশিংটনভিত্তিক ইনিস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) এবং ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট (সিটিপি) জানিয়েছে, ইসরায়েলের সেনারা গাজার দক্ষিণাঞ্চলে থেকে একটি লোড করা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এ ছাড়া তারা ক্ষেপণাস্ত্র ভূপাতিতও করেছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল।

আইএসডব্লিউ ও সিটিপি তাদের সর্বশেষ তথ্যে জানিয়েছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে বৃহস্পতিবার আরও ছয়টি হামলা চালিয়েছে। এ ছাড়া তারা দক্ষিণাঞ্চলে সুফা এলাকায় মর্টার শেলও নিক্ষেপ করেছে।

এদিকে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চেয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি নয়, যুদ্ধের শেষ চান। এ ছাড়া কোনো আলোচনায় বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় সিদ্ধান্ত হলো গাজায় পুরোপুরি যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত জিম্মি অথবা বন্দিদের নিয়ে কোনো আলোচনা নয়।

হামাসের এমন অনড় অবস্থানে কঠিন বিপাকে পড়েছে ইসরায়েল সরকার। গাজায় জিম্মিদের উদ্ধারে মিলিটারি অপারেশন চালিয়েছে ইসরায়েল, তবে এতে হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। সবশেষ হামাসের যোদ্ধা মনে করে তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপর তেলআবিবে ওই নিহতদের স্বজনরাও বিক্ষোভ করেছে। এতে নতুন করে চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১০

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

১১

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

১২

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

১৩

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

১৪

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

১৫

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

১৬

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১৭

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৮

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X