কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ১০:১২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিমান হামলায় ইরানের ১১ শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তা নিহত

দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অন্তত ১১ জন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) অজ্ঞাত একটি সূত্রের বরাতে সৌদি আরবভিত্তিক আল আরাবিয়া টিভি এই খবর দিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টার দিকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরে এই হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। তবে সিরিয়ার সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ক্ষেপণাস্ত্রে প্রতিহত করা হয়েছে।

সূত্রের বরাতে আল আরাবিয়া জানায়, হামলার সময় ইরানি সেনা কর্মকর্তারা দামেস্ক বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধিদলকে স্বাগত জানাতে এসেছিলেন। এই হামলায় ১১ জন নিহত ছাড়াও আইআরজিসির পূর্ব সিরিয়ার কমান্ডার নূর রশিদ আহত হয়েছেন।

তবে দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলায় ১১ আইআরজিসি কর্মকর্তার মৃত্যু নিয়ে প্রতিবেদন নাকচ করে দিয়েছেন আইআরজিসির মুখপাত্র। শুক্রবার সন্ধ্যায় ব্রিগেডিয়ার জেনারেল রমজান শরীফ বলেছেন, দামেস্ক বিমানবন্দরের বিমান হামলায় আইআরজিসির ১১ উপদেষ্টা নিহত হয়েছেন দাবি করে গণমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা ভিত্তিহীন।

এর আগে গত ২৫ ডিসেম্বর সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসারয়েলি বিমান হামলায় আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা সাইদ রাজি মৌসাভি নিহত হন। তিনি রেভল্যুশনারি গার্ডের এলিট শাখা কুদস ফোর্সের সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১০

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১১

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১২

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৩

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৫

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৬

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৭

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৮

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৯

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

২০
X