কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইউরোপের নতুন প্রচেষ্টা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের যুদ্ধের তিন মাস পার হয়েছে। এত দিন হলেও সেখানে যুদ্ধ থামেনি। থেমে নেই ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের মৃত্যুর মিছিলও। হামলা থেকে বাঁচতে লাখ লাখ ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে উপত্যকার দক্ষিণে আশ্রয় গ্রহণ করছেন। অস্থায়ী এসব আশ্রয়কেন্দ্রে গাদাগাদি করে বসবাস করছেন ফিলিস্তিনিরা। পর্যাপ্ত ত্রাণসহায়তার অভাব এবং স্বাস্থ্যব্যবস্থা ধসে পড়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। এ ছাড়া গাজা যুদ্ধের প্রভাব পড়েছে অধিকৃত পশ্চিম তীরেও। সেখানের পরিস্থিতিও দিনে দিনে উত্তপ্ত হয়ে উঠছে। সব দিক বিবেচনায় নিয়ে যুদ্ধ থামাতে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা হাতে নিয়েছে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর রয়টার্সের।

আগামী শুক্রবার এক সপ্তাহের সফরে মধ্যপ্রাচ্যে যাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। শুক্রবার তিনি তুরস্কে অবতরণের মধ্য দিয়ে এই সফর শুরু করবেন। এরপর তিনি ইসরায়েল, জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও মিসরে যাবেন। এমনকি অধিকৃত পশ্চিম তীরেও যাবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এবারের সফর কারও স্বার্থে নয়। এই অঞ্চল (মধ্যপ্রাচ্য) বিশ্ব বা ইসরায়েলের জন্য নয়। এবার সফর হবে এই যুদ্ধ যেন গাজার বাইরে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করা।

শুধু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী নয় ইউরোপীয় ইউনিয়েনের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বোরেলও মধ্যপ্রাচ্য সফর করবেন। শুক্রবার তার লেবানন সফরের কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X