কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৪ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০৫:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় পঙ্গু সাড়ে ১২ হাজার ইসরায়েলি সেনা

আহত এক ইসরায়েলি সেনাকে হেলিকপ্টারে তোলার প্রক্রিয়া। ছবি : সংগৃহীত।
আহত এক ইসরায়েলি সেনাকে হেলিকপ্টারে তোলার প্রক্রিয়া। ছবি : সংগৃহীত।

গাজায় অব্যাহত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটি বিমান হামলা দিয়ে অভিযান শুরু হলেও তা ক্রমে স্থল অভিযানের দিকে রূপ নিয়েছে। এতে করে একের পর এক বিপদের মুখে পড়েছে ইসরায়েল। উপত্যাকায় অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত যুদ্ধে ইসরায়েলের সাড়ে ১২ হাজার সেনা পঙ্গু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিয়ত আহরোনথ।

ইসরায়েলের এ সংবাদমাধ্যমের বরাতে শুক্রবার (৫ জানুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেনাদের পঙ্গুত্বের এ তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) কর্তৃক নিযুক্ত একটি প্রতিষ্ঠান। দেশটির এত সেনার পঙ্গুত্বের বিষয়টিকে ‘বিষণ্ন পূর্ভাবাস’ হিসেবে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।

হিব্রু সংবাদমাধ্যমটি জানিয়েছে, পঙ্গু হিসেবে স্বীকৃতি পেতে ইসরায়েলি সেনারা আবেদন করছেন। তাদের এ সংখ্যা ২০ হাজারে পৌঁছাতে পারে। এ ছাড়া সাড়ে ১২ হাজার সেনা পঙ্গুত্ব বরণের বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইসরায়েলি সেনাদের পুনর্বাসন বিভাগ ৬০ হাজার সেনার চিকিৎসা দিচ্ছে। এরমধ্যে ২০২৩ সালে অন্তত ৫ হাজার সেনা পঙ্গু হয়েছেন। এ ছাড়া গত বছরের ৭ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত তিন হাজার ৪০০ সেনা নতুন করে ভর্তি হয়েছেন। এসব লোকদের সবাই সেনা সদস্য। তাদের মধ্যে কেউ বেসামরিক লোক নয়।

ইয়েদিয়ত আহরোনথ জানিয়েছে, প্রকাশিত এ তথ্যের সাথে ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের দেওয়া তথ্যের অনেক অমিল রয়েছে। ডিসেম্বরের শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যানুসারে, গত ৭ অক্টোবর থেকে আহত সেনাদের সংখ্যা ৩০ হাজারে পৌঁছেছে। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের এ সংখ্যা দুই হাজার ৩০০ জনে পৌঁছেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X