কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের দুই ট্যাংকারে ড্রোন হামলা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজায় ইসরায়েলের অভিযানের পর থেকে লোহিত সাগরে দেশটির জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। তবে এবার লোহিত সাগরে প্রবেশের আগেই ইসরায়েলের দুটি ট্যাংকারে হামলা হয়েছে। শনিবার (০৬ জানুয়ারি) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরের মালদ্বীপ উপকূলে দুটি ট্যাংকারে হামলা হয়েছে। বেনামী ড্রোনের মাধ্যমে হামলা করা ওই ট্যাংকারগুলো ইসরায়েলের মালিকানাধীন।

ঘটনা সম্পর্কে অবহিত কর্মকর্তাদের বরাতে শুক্রবার জর্ডান নিউজ জানিয়েছে, আরও দুদিন আগে এ হামলা হয়েছে। হামলায় কারণে বিস্ফোরণে দুটি ট্যাংকারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্যাংকার দুটি তেল পরিবহন করছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকার দুটি বাব এল মান্দেব ও লোহিত সাগর দিয়ে গন্তব্যে যাওয়ার কথা ছিল। তবে এটি সেখানে পৌঁছানোর আগেই হামলার শিকার হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, বাব এল মান্দেব থেকে দুই হাজার কিলোমিটার দূরে ট্যাংকার দুটিতে হামলা করা হয়। পরবর্তীতে আরও হামলার আশঙ্কায় এবং ক্ষতিগ্রস্ত হওয়ায় গতিপথ বদলে দেওয়া হয়। জাহাজগুলোর সাথে ইসরায়েলি সম্পৃক্ততার কথা বলা হলেও দেশটির কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা। গাজায় প্রতি সমর্থন জানিয়ে তারা এ হামলা চালিয়ে যাচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইসরায়েলের হামলায় ২২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া শনিবার মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X