কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:১৪ পিএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সিনিয়র কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান হামলার পর লেবাননের আইতা আল-শাব গ্রামের দৃশ্য। ছবি : সংগৃহীত
ইসরায়েলি বিমান হামলার পর লেবাননের আইতা আল-শাব গ্রামের দৃশ্য। ছবি : সংগৃহীত

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ান বাহিনীর এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) নিরাপত্তাবিষয়ক ৩টি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

নিহত উইসাম আল-তাবিল রাদওয়ান বাহিনীর একটি ইউনিটের উপপ্রধান ছিলেন। সোমবার দক্ষিণ লেবাননের মাজদাল সেলম গ্রামে তাদের গাড়ির ওপর বিমান হামলা হলে তিনি ও আরেক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন।

একটি সূত্র বলেছে, ‘হামলাটি অত্যন্ত বেদনাদায়ক ছিল।’ আরেকটি সূত্র বলেছে, ‘এবার উত্তেজনা আরও বেড়ে যাবে।’

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তজুড়ে ইসরায়েলের সাথে প্রায় প্রতিদিনই গুলি বিনিময় করছে হিজবুল্লাহ। ৭ অক্টোবর পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বোমা হামলায় ১৩০ জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ায় আরও ১৯ জন নিহত হয়েছেন।

গত সপ্তাহে টেলিভিশনে দেওয়া দুটি ভাষণে ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না করার বিষয়ে সতর্ক করেছেন হিজবুল্লাহর প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, যে কেউ আমাদের সাথে যুদ্ধের কথা ভাবলে, এক কথায় বলব তাকে অনুশোচনা করতে হবে।

এর আগে গত মঙ্গলবার (২ জানুয়ারি) লেবাননের বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হন। নিহত আল-আরৌরি হামাসের পলিট ব্যুরোর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি সংগঠনটির সামরিক বিষয়ে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির একজন প্রধান আলোচক ছিলেন তিনি। এর আগে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে হামাসের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন ৫৭ বছর বয়সী আল-আরৌরি।

তার হত্যাকাণ্ডের পর ইসরায়েল ও হামাসের যুদ্ধ অবরুদ্ধ গাজা উপত্যকা পেরিয়ে মধ্যপ্রাচ্যর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ার যে শঙ্কা এতদিন ছিল তা আরও বেড়ে যায়। এবার আল-তাবিলের হত্যায় সেই ঝুঁকি আরও বাড়ল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X