কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আসামি না হয়েও জেলের ভেতর তরুণীর বিয়ে, পেলেন বিশেষ উপহার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মেয়ের বিয়ে ঠিক হয়েছে। অথচ বাবা কারাগারে বন্দি। বাবাকে ছাড়া বিয়ে করবেন তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না মেয়ে। তাই সাত-পাঁচ না ভেবে নিজের বিয়েতে বাবাকে পেতে আবেদন করে বসেন কারা কর্তৃপক্ষের কাছে। ইতিবাচক সাড়াও পেয়ে যান। পরে কারাগারের ভেতরেই তাদের বিয়ের আয়োজন করা হয়। শুধু তাই নয় বিয়েতে বিশেষ উপহারও দেয় কারা কর্তৃপক্ষ।

সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের একটি কারাগারের ভেতরে ওই আরব তরুণীর বিয়ে হয়েছে।

জানা যায়, ওই তরুণীর বাবা দুবাইয়ের একটি কারাগারে বন্দি। কিন্তু সম্প্রতি তার বিয়ে ঠিক হয়। বিয়ের প্রস্তাবে তিনি রাজিও হন। কিন্তু বাবাকে ছাড়া তিনি বিয়ে করবেন না। বিশেষ এই সময়ে নিজের পাশে বাবাকে পেতে দুবাই কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। চিঠিতে বিয়ের মতো সময়ে বাবার পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন।

কারা কর্মকর্তা ব্রিগেডিয়ার মারওয়ান জলফার বলেন, কারাবন্দি ওই ব্যক্তি তার পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী ছিলেন। তাদের আর্থিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে কারাগারের ভেতরে বিয়ের আয়োজনের অনুমতি দেওয়া হয়। এরপর একজন কাজীকে ডেকে তাদের বিয়ে দেওয়া হয়। নতুন সংসার শুরু করতে তাদের ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্রও উপহার হিসেবে দেওয়া হয়েছে।

দুবাইয়ের কারা কর্মকর্তারা বলছেন, বন্দি ও তাদের পরিবারের মধ্যে যোগসূত্র স্থাপনে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছেন। এরই অংশ হিসেবে এই বিয়ের আয়োজন করা হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে এক কারান্দির জন্মদিনে তার মেয়ের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়। দীর্ঘ ছয় বছর পর ওই দিন তারা পুনরায় মিলিত হন। এ ছাড়া গত জুলাই মাসে এক বন্দিকে তার ছেলের সঙ্গে দেখা করানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X