কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ এএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১১:১৫ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় ১২০ সাংবাদিক নিহত

গাজায় দায়িত্ব পালন করছেন এক সাংবাদিক। ছবি : সংগৃহীত
গাজায় দায়িত্ব পালন করছেন এক সাংবাদিক। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরেক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে তিন মাসের বেশি সময়ের এই যুদ্ধে ১২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

নিহত এই সাংবাদিকের নাম ইয়াদ আহমাদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর উপস্থাপক ছিলেন।

এক বিবৃতিতে আল-আকসা রেডিও জানিয়েছে, শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমাদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন।

২০২১ ও ২০২২ সালে সারা বিশ্বে যত সাংবাদিক নিহত হয়েছেন মাত্র তিন মাসে গাজায় তার চেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালে বিশ্বব্যাপী ১০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

গাজার জনসংযোগ দপ্তরের দাবি, গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে এসব করছে তারা।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২৬ হাজার ২৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬৪ হাজার ৭৯৭ জন মানুষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X