কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি মেজরসহ আরও তিন সেনা নিহত

গাজায় নিহত ৩ ইসরায়েলি সেনা। ছবি : আইডিএফ
গাজায় নিহত ৩ ইসরায়েলি সেনা। ছবি : আইডিএফ

গাজায় স্থল অভিযানের শুরু থেকে একের পর এক বিপাকে পড়ছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার (৩০ জানুয়ারি) তাদের স্থল অভিযানের আরও তিন সেনা নিহত হয়েছে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থল অভিযানে তাদের আরও তিন সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের অবস্থাও গুরুতর। নিহত ওই তিন সেনার মধ্যে একজন উত্তর গাজায় ও বাকি দুজন দক্ষিণ গাজায় নিহত হয়েছেন।

উত্তর গাজায় নিহত ইসরায়েলি ওই সেনা মেজর পদমর্যাদার। তার নাম মেজর নেতজার শিমছি। তিনি ইসরায়েলের মাসাদ সম্প্রদায়ের এবং ৮৭ ব্যাটালিয়নের ১৪ আর্মড ফোর্সের সদস্য।

এ ছাড়া নিহত বাকি দুজন ক্যাপ্টেন ও ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার। তাদের একজন হলেন ক্যাপ্টেন গাভরিয়েল শানি। তিনি ৬৬৪৬ ব্যাটালিয়নের ৬৪৬ ব্রিগেডের সদস্য এবং অপরজন হলে ওয়ারেন্ট অফিসার ইউভাল নির। তিরিও একই ব্রিগেডের সদস্য।

ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জাতিসংঘ জানিয়েছে, গাজায় স্থল অভিযানে সব মিলিয়ে ২১৮ সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও এক হাজার ২৮৩ সেনা। যদিও জাতিসংঘের ওই সেনার পরিসংখ্যানে সবশেষ নিহত তিন সেনা এবং আহত চার সেনা সংযুক্ত আছেন কি না তা জানা যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এর কিছু দিন পর দেশটির সেনারা উত্তর গাজায় স্থল অভিযান শুরু করে। সেনাদের অব্যাহত হামলায় গাজায় ২৬ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। অন্যদিকে হামাসের হামলায় গাজায় এক হাজার ২০০ লোক নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

কক্সবাজারে বাড়ছে এইচআইভি রোগী, ৯৩ শতাংশই রোহিঙ্গা

নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রিয় ভারতীয় ও পাকিস্তানি ব্যক্তির নাম জানালেন ভ্যান্স

জাবির আবাসিক হলে চুরির অভিযোগে এক নারীকে পুলিশে সোপর্দ

সিলেটের প্রত্যাহার হওয়া ডিসি সারওয়ারকে বহাল রাখার দাবি

‘সাতক্ষীরায় প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয়ে বছরে বাঁচতে পারে ৩০৪ কোটি টাকা’

১০

এবার ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

১১

একটি কিডনি, এক জীবন এবং একজন বাবা

১২

সাড়ে ৮ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়ম, রাতের আঁধারে কার্পেটিং

১৩

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

১৪

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা?

১৫

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

১৬

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

১৭

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

১৮

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

১৯

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

২০
X