কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩১ পিএম
অনলাইন সংস্করণ

ইরাকে মার্কিন হামলায় কমান্ডারসহ নিহত ৩

হামলায় বিধ্বস্ত গাড়ি। ছবি : রয়টার্স
হামলায় বিধ্বস্ত গাড়ি। ছবি : রয়টার্স

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিগুলো। হামলার জবাবে বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবার ইরাকে মার্কিন হামলায় কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার জবাবে বুধবার ইরাকে পাল্টা হামলা চালানো হয়েছে। এতে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর হামলার প্রতিক্রিয়ায় ইরাকে হামলা হয়েছে। এতে কাতাইব হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। ওই কমান্ডার মার্কিনিদের ওপর হামলার পরিকল্পনায় এবং এতে অংশ নিয়েছিলেন।

বিবৃতিতে ওই কমান্ডারের নাম উল্লেখ করা হয়নি। এ ছাড়া হামলায় কোনো বেসামরিক লোক হতাহত হয়নি বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

নিরাপত্তার পরিষেবার দুটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিহত ওই কমান্ডারের নাম আবু বাকির আল সাদি। তিনি ইরাকের রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে গাড়িতে ড্রোন হামলায় নিহত হয়েছেন।

একটি সূত্র জানিয়েছে, মার্কিনিদের এ হামলায় ওই কমান্ডারসহ তিনজন নিহত হয়েছেন। ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) সেনাদের ব্যবহৃত একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির এ হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়া ও ইরাকে ইরানপন্থি এবং মার্কিনিদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থান নিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X