কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পিতাসহ পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

পিতাসহ নিজ পরিবারের ১২ সদস্যকে গুলি করে হত্যা করেছেন এক যুবক। পারিবারিক অশান্তির জেরে এমনটি ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের গুলিতে অভিযুক্ত ওই যুবকও নিহত হয়েছেন।। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। শনিবার (১৭ ফেব্রুয়ারি) ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ কেরমানের ফারিয়াব গ্রামে এ ঘটনা ঘটেছে।

প্রদেশের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম হামিদি স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, হামলাকারীর পরিবারের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিরোধ চলছিল। শনিবার বিষয়টি চরম পর্যায়ে পৌঁছালে ওই যুবক এ নৃশংস ঘটনা ঘটিয়ে ফেলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাড়ির বাইরে থেকে হঠাৎ করে ঢুকে পরিবারের লোকদের ওপর হামলা চালান তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই তার গুলিতে বাবা-ভাইসহ পরিবারের ১২ সদস্য ঘটনাস্থলে নিহত হন।

পুলিশের দাবি, খবর পেয়ে দ্রুতই তারা ঘটনাস্থলে যান। তারা পৌঁছানোর পরও অস্ত্র হাতে ছিলেন ওই যুবক। পুলিশ তাকে নিরস্ত্র হতে অনুরোধ করা সত্ত্বেও তিনি পাল্টা পুলিশের দিকে গুলি ছুড়তে শুরু করেন। একপর্যায়ে পুলিশের ছোড়া পাল্টা গুলিতে তিনি নিহত হন।

পুলিশ জানিয়েছে, ওই যুবক নিজেই অ্যাসল্ট রাইফেল দিয়ে পরিবারের সদস্যদের গুলি করে হত্যা করেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইরানে এ ধরনের বন্দুক হামলা বিরল ঘটনা। এর আগে ২০২২ সালে এক ব্যক্তি চাকরি হারিয়ে অফিসের মধ্যে গুলি চালিয়ে তিনজনকে হত্যা ও পরে নিজে আত্মহত্যা করেন। এ ছাড়া ২০১৬ সালে এক যুবকের বিরুদ্ধে ১০ জনকে গুলি করে করে হত্যার অভিযোগ উঠেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X