কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৪, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় নিহত ৫৬

গাজায় পাঁচ মাসের ইসরায়েলের যুদ্ধে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। ছবি : সংগৃহীত
গাজায় পাঁচ মাসের ইসরায়েলের যুদ্ধে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ত্রাণ বিতরণকেন্দ্রে পাঁচটি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) গাজার গণমাধ্যম দপ্তরের বরাতে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে এক বিবৃতিতে গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, এই গণহত্যার জন্য আমরা ইসরায়েলি দখলদারির পাশাপাশি মার্কিন প্রশাসন ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পূর্ণরূপে দায়ী বলে মনে করি। আমরা স্বাধীন বিশ্বের সব দেশকে আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ দেওয়ার আহ্বান জানাই।

গাজায় পাঁচ মাসের ইসরায়েলের যুদ্ধে ভয়াবহ মানবিক সংকট বিরাজ করছে। ক্ষুদ্র এই উপত্যকার মোট জনসংখ্যার চার ভাগের এক ভাগ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। এমনকি গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন হাসপাতাল থেকে অনাহারে অনেক শিশুর মৃত্যুর খবর আসছে।

এমন ভয়াবহ পরিস্থিতিতে আজ শুক্রবার সাইপ্রাস থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০০ টন খাবার নিয়ে একটি জাহাজ পৌঁছেছে। গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা প্রদানের ক্ষেত্রে সমুদ্রপথ খোলার যে প্রচেষ্টা, তার একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবেই এ সহায়তা পাঠানো হয়েছে। নতুন সমুদ্রপথ খোলার বিষয়টি সফল হলে গাজার খাবার সংকট কিছুটা হলেও কমতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জাহাজে প্রায় ২০০ টন খাবার রয়েছে। গাজা উপকূলে নির্মাণাধীন একটি জেটির মাধ্যমে এসব খাবার দেওয়া হবে। এ ছাড়া আরেকটি জাহাজ শিগগিরই গাজার উদ্দেশে যাত্রা করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X