কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ১০:১২ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি বিমান হামলায় ১৩ ফিলিস্তিনি নিহত

বিধ্বস্ত একটি বাড়িতে জিনিসপত্র খোঁজ করছেন শিশুরা। ছবি : রয়টার্স
বিধ্বস্ত একটি বাড়িতে জিনিসপত্র খোঁজ করছেন শিশুরা। ছবি : রয়টার্স

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির এ হামলায় অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অনেকে।

সোমবার (২৯ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেডিকেল সূত্র ১৩ জন নিহতের খবর জানালেও ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা নিহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, রাফাহতে তিনটি বসতবাড়িতে ইসরায়েল হামলা চালিয়েছে। এতে ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে হামাস নিয়ন্ত্রিত মিডিয়া জানিয়েছে, হামলায় ১৫ জন নিহত হয়েছেন।

রাফাহ ছাড়াও গাজায় দুটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলের অভ্যন্তরে হামলা করে। এতে ১ হাজার ২০০ এর বেশি নিহত হয়। হামাস যোদ্ধারা কয়েকশ ইসরায়েলিকে ধরে নিয়ে যায়। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ শুরু করে। সর্বাত্মক সামরিক অভিযানে তেলআবিব কোনো মানবিক নিয়ম মানছে না।

নির্বিচারে নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনি নিহত হচ্ছে। এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৭ হাজারের অধিক। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা রাফাহসহ আশপাশের কয়েকটি শহরে আশ্রয় নিয়েছে। এখন সেখান থেকে শরণার্থীদের সরিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

তারা বলছে, সাধারণ মানুষের আশ্রয়স্থলের আড়ালে হামাস যোদ্ধারা রাফায় সংঘবদ্ধ হয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এমন পরিস্থিতিতে রাফায় হামলা না করতে বিভিন্ন দেশ ও সংস্থা ইসরায়েলকে অনুরোধ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১০

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১১

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মমতাজের জামিন বহাল

১৩

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৪

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৫

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৭

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৮

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৯

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X