কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ১০:০৯ পিএম
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

উল্টো পথে নেতানিয়াহু, ভেস্তে যাওয়ার শঙ্কায় যুদ্ধবিরতির সম্ভাবনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজার রাফাহতে হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। তার এই মন্তব্যের পর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছিল তা ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তি হলেও এবং না হলেও গাজার রাফাহতে হামলা চালাবেন তারা। নেতানিয়াহুর এমন মন্তব্যের মাধ্যমে কার্যত জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতিতে ইসরায়েলের সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে।

মঙ্গলবার হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের পরিবারের সদস্য এবং উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গিভিরের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এরপর তিনি বলেন, সব লক্ষ্য অর্জিত হওয়ার আগে যুদ্ধ বন্ধ করে দেব এটি আমাদের বিবেচনায় নেই। সম্পূর্ণ জয় পেতে আমরা রাফাহতে প্রবেশ করব এবং সেখানে থাকা হামাসের ব্যাটালিয়নকে নির্মূল করব—চুক্তি হোক আর না হোক।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্বজন হারানো ইসরায়েলিরা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নিরাপত্তা পরামর্শক তাচি হানেগবেকি যুদ্ধ বন্ধ না করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গিভির একটি ভিডিও বার্তা দেন। এতে তিনি বলেন, “নেতানিয়াহুকে যুদ্ধ বন্ধ না করতে এবং বিপজ্জনক চুক্তিতে সম্মত না হতে সতর্ক করেছি। প্রধানমন্ত্রী আমার কথা শুনেছেন এবং কথা দিয়েছেন ইসরায়েল রাফাহতে যাবে এবং যুদ্ধ বন্ধ করবে না। আমি মনে করি প্রধানমন্ত্রী বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন যদি এসব না হয়ে এটির অর্থ কী হবে।”

বেন গিভির ছাড়াও ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোরিচ হুমকি দিয়েছেন, যদি রাফাহতে হামলা চালানো না হয় এবং যুদ্ধ বন্ধ করে দেওয়া হয় তাহলে সরকার ভেঙে দেওয়া হবে।

গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিউস জানায়, হামাসের কাছে থাকা জিম্মিদের ছাড়িয়ে আনতে যুদ্ধ বন্ধ করে দিতে রাজি হয়েছে ইসরায়েল। এরপরই চুক্তির একটি সম্ভাবনা তৈরি হয়। তবে এ সম্ভাবনা আজ অনেকটাই ক্ষীণ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X