কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৯:২৭ পিএম
আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:২৮ পিএম
অনলাইন সংস্করণ

মক্কায় প্রবেশে সৌদিবাসীদের জন্য নতুন নিয়ম

সৌদিতে প্রবেশে তল্লাশি। পুরোনো ছবি
সৌদিতে প্রবেশে তল্লাশি। পুরোনো ছবি

মক্কায় প্রবেশে নিজেদের নাগরিকদের জন্য নতুন নিয়ম করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এখন থেকে মক্কায় প্রবেশে সৌদি আরবের বাসিন্দাদেরও অনুমতি লাগবে। শনিবার (০৪ মে) গালফ নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের জননিরাপত্তা বিভাগের পরিচালক জানিয়েছেন, হজের প্রক্রিয়া বাস্তবায়নের অংশ হেসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার থেকে এ নিয়ম কার্যকর হবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, দেশটির বাসিন্দাদের এখন থেকে মক্বায় প্রবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে। ফলে এখন থেকে যারা মক্কায় যেতে চান তাদের অনুমতি থাকতে হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ আইনের লক্ষ্য হলো হজ প্রক্রিয়াকে সহজতর করা এবং হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।

সেসব বাসিন্দাদের যথাযথ অনুমতিপত্র থাকবে না তাদের মক্কার নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে ফিরিয়ে দেওয়া হবে। এগুলোর মধ্যে অন্যতম হলো পবিত্র স্থানগুলোতে কাজের অনুমতি, স্থায়ী বাসিন্দাদের আইডি কার্ড, ওমরাহর অনুমতিপত্র এবং হজের জন্য বৈধ অনুমতিপত্র।

গালফ নিউজ জানিয়েছে, যাদের অনুমতি থাকবে না তাদের চেকপয়েন্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে। চলতি বছরের হজ মওসুমের প্রক্রিয়াকে আরও গতিশীল ও সহজতর করার প্রক্রিয়ার অংশ হিসেবে এটি কার্যকর করা হয়েছে।

এর আগে গালফ নিউজ জানায়, হজযাত্রীদের জন্য নতুন নিয়ম বেঁধে দিচ্ছে সৌদি সরকার। মূলত বৈধ ও অবৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে ডিজিটাল ট্যাগ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, বৈধ হজযাত্রীদের চিহ্নিত করতে এবারের হজ মৌসুমে প্রত্যেককে আলাদা করে একটি ডিজিটাল ট্যাগ দেওয়া হবে। তাদের উদ্দেশ্য, কোনোভাবেই যেন নিবন্ধন ছাড়া অবৈধভাবে কেউ হজ করতে না পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের প্রথম দলটি সৌদি আরবে পৌঁছাবে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে। ঠিক তার আগেই অবৈধ বিদেশি হজযাত্রীদের রুখতে এই উদ্যোগ নিল বাদশা সালমান প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

নেইমার ভক্তদের জন্য সুখবর

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

১০

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

১১

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

১২

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

১৩

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

১৪

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

১৫

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১৬

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১৭

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১৮

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৯

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

২০
X