কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৪:১৫ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৪:২৫ এএম
অনলাইন সংস্করণ

উৎসব করছেন ফিলিস্তিনি ও লেবাননি নাগরিকরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছ থেকে ইহুদিবাদী ইসরায়েলের কয়েকজন সেনাকে আটক করার ঘটনায় আনন্দ উল্লাস ছড়িয়ে পড়েছে ফিলিস্তিন ও লেবাননের নাগরিকদের মধ্যে। ইসরায়েলি সেনা আটকের খবর ছড়িয়ে পড়ার পর বিজয় উদযাপনের জন্য রোববার অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর ও লেবাননের রাস্তায় নেমে আসে মানুষ।

পশ্চিম তীরের দক্ষিণাঞ্চলীয় শহর দুরা, আইন আল-হিলওয়ে, নাহার আল-বারেদ, আল-বুস এবং লেবাননের রাশিদিয়েতে আনন্দ মিছিল হয়েছে। এর আগে হামাসের আল-কাসসাম ব্রিগেড গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা আজ ভোররাতে এই বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রচারিত এক অডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামাস যোদ্ধারা একটি ‘জটিল অভিযান’ চালান। তারা ইহুদিবাদী সেনাদেরকে ফাঁদে ফেলে একটি টানেলের মধ্যে নিয়ে যান। সেখানে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয় যাতে বেশ কয়েকজন দখলদার সেনা হতাহত হয়।

এদিকে, হামাস একটি ভিডিও প্রকাশ করেছে যাতে দেখা যায় রক্তাক্ত ইসরায়েলি সৈন্যকে একটি টানেলের ভেতর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া রয়েছে আটক করা ক্লান্ত সেনা ও রাইফেলের ছবি।

সূত্র: পার্সটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X