কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুন ২০২৪, ০৯:৩৮ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

জিম্মিদের উদ্ধারে চতুর্মুখী হামলা, ২১০ ফিলিস্তিনি নিহত

রাফাহর একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা। পুরোনো ছবি
রাফাহর একটি এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলা। পুরোনো ছবি

গাজা থেকে চার জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল। দেশটির সেনারা জিম্মিদের উদ্ধার অভিযানে জল, স্থল ও আকাশপথে চর্তুমুখী হামলা চালিয়েছে। এতে ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শনিবার (০৮ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের এ হামলার পর গাজায় উদ্বাস্তু জনগণের মধ্যে নতুন করে যুদ্ধের আতংক ছড়িয়ে পড়েছে।

আলজাজিরা জানিয়েছে, শনিবার সেন্ট্রাল গাজার দেইর আল বালাহ এবং নুসেরাত শরণার্থী শিবির এবং দক্ষিণে রাফারহ পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন জায়গায় ডজনের বেশি বিমান হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় বিপুলসংখ্যক লোক নিহত হয়েছেন। এছাড়া আহতরা আল আকসা হাসপাতালে যাচ্ছেন। তাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু।

মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় আহতরা ফ্লোরে বিছিয়ে রয়েছেন। তাদের সাধ্যমতো প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে হাসপাতালে খাবার ও ওষুধের সংকট রয়েছে। এছাড়া জ্বালানি সংকটের কারণে হাসপাতালের প্রধান জেনারেটর বন্ধ রয়েছে।

এক বিবৃতিতে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, আল নুসেরাত ও সেন্ট্রাল গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় ২১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, রাস্তায় অনেক হতাহত মানুষ পড়ে রয়েছেন।

এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের গত ৭ অক্টোবর একটি গানের অনুষ্ঠান থেকে হামাসের যোদ্ধারা গাজায় ধরে নিয়ে গিয়েছিল। তারা হলেন- নোয়া আরগামনি (২৫), আন্দ্রে কোজলোভ (২৭), সলমি ঝিভ (৪০) এবং আলমোগ মের জান। এর মধ্যে নোয়া আরগামনির জন্মস্থান চীনে। এ ছাড়া আন্দ্রে কোজলোভ রাশিয়া থেকে ইসরায়েলে এসেছিলেন।

ইসরায়েল জানিয়েছে, দিনের বেলা চালানো এক জটিল অপারেশনের মাধ্যমে ওই জিম্মিদের উদ্ধার করা হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশ এ অভিযান চালিয়েছে। গাজার নুসেরাত এলাকার দুটি আলাদা জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জিম্মিদের উদ্ধারে ইসরায়েলি বাহিনীর অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে শিশুও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১০

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১১

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১২

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৩

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৪

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৫

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৬

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

১৭

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

১৮

টাঙ্গাইলে গ্যাস পাইপলাইনে ফাটল, গ্যাস সরবরাহ বন্ধ

১৯

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২০
X