কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৭:৩২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৭:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বাড়ছে ফসলের উৎপাদন

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় বাড়ছে ফসলের উৎপাদন

দীর্ঘ এক যুগের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত হয়েছে সিরিয়া। একসময় যে রাষ্ট্রটি ছিল উন্নত আর সম্পদশালী সেই দেশটিতে আজ কিছুই যেন অবশিষ্ট নেই। তেলসমৃদ্ধ আরবের মরুবেষ্টিত এই দেশটিতে ফসলের উৎপাদনও হতো বেশ। তবে দীর্ঘ যুদ্ধের ফলে সেই ফসল উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমে আসে। সম্প্রতি দেশটিতে আবারও ফসলের উৎপাদন বাড়ছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ জানায়, সিরিয়ার প্রধানমন্ত্রী হুসেইন আরনাস শুক্রবার বলেছেন, এই বছর দেশটির গমের ফলন ১০ লাখ টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। তবে অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বছর আনুমানিক সাড়ে তিন লাখ টন গম উৎপাদিত হবে দেশটিতে। ভালো ফসলের আশা থাকলেও এখনো তা যুদ্ধ-পূর্ব গড় শস্য সংগ্রহের পরিমাণের থেকে অনেক নিচে। ২০১১ সালে যুদ্ধ শুরুর আগে সিরিয়ায় প্রতিবছর গড় শস্যের উৎপাদন ছিল ৪১ লাখ টন। দেশটি সে সময় গমে স্বয়ংসম্পূর্ণ ছিল। তবে গৃহযুদ্ধের কারণে এখন দেশীয় চাহিদা মেটাতে বিদেশ থেকে গম আমদানি করতে হয় দেশটির। এক যুগ আগে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশটির জনসংখ্যার অর্ধেকই হয় শরণার্থী, নয়তো বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের রক্ষণশীল হিসাব অনুযায়ী ৩ লাখেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। বন্দি বা নিখোঁজ হয়েছে ১ লাখের বেশি সিরিয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

১০

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১২

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১৩

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১৪

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৫

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৬

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৭

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৮

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৯

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

২০
X