কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০৭:১৮ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

লাখো ইসরায়েলির বিরোধিতা সত্ত্বেও পাস হলো বিতর্কিত সেই বিল

লাখো ইসরায়েলির বিরোধিতা সত্ত্বেও পাস হলো বিতর্কিত সেই বিল

লাখো মানুষের প্রতিবাদ-বিক্ষোভ সত্ত্বেও ইসরায়েলের বিচারব্যবস্থা সংস্কারসম্পর্কিত বিতর্কিত বিল পার্লামেন্ট নেসেটে পাস হয়েছে। সোমবার (২৪ জুলাই) নেসেটে এই বিল পাস হয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, পার্লামেন্টে এই বিলের পক্ষে ৬৪টি ভোট পড়েছে। বিরোধী জোট এমকে ভোট বর্জন করায় বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি।

বিলের পক্ষে সাফাই গেয়ে ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, ‘এই সংশোধনী নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভোটারদের পছন্দকে সম্মান করতে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

গত কয়েক মাস ধরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উগ্র-ডানপন্থি জোট সরকারের বিচারব্যবস্থা সংস্কার পরিকল্পনার প্রতিবাদে রাস্তায় নেমে লাখ লাখ ইসরায়েলি বিক্ষোভ করছেন। গণমানুষের সেই আন্দোলনে যোগ দিয়েছেন দেশটির সাবেক শতাধিক নিরাপত্তাপ্রধান। তেল আবিবসহ দেশটির গুরুত্বপূর্ণ সব শহর দখলে নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি যেন দিনকে দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

আরও পড়ুন : আরও অবনতির দিকে যাচ্ছে ইসরায়েলের পরিস্থিতি

বিক্ষোভকারীরা বলছেন, বিল পাস হলেই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমে আসবে। যে কোনো মূল্যে এই ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিক্ষোভকারীরা। এদিন পার্লামেন্টসহ গুরুত্বপূর্ণ সরকারি সব কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

শেষ চেষ্টা হিসেবে গত ৪৮ ঘণ্টা সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করেন বিরোধীরা। তবে আজ ইসরায়েলের পার্লামেন্টের বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড জানিয়েছেন, বিচারব্যবস্থা সংস্কার বিল নিয়ে সমঝোতার আলোচনা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘সাম্প্রতিক সপ্তাহে, বিশেষ করে গত ৪৮ ঘণ্টায় আমরা সমঝোতায় পৌঁছতে সব ধরনের চেষ্টা করেছি। আমাদের প্রধান লক্ষ্য ছিল দেশের গণতন্ত্র রক্ষা করা। তবে এই সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছানো অসম্ভব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X