কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ০১:১২ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরানের পাশে দাঁড়াল ল্যাটিন আমেরিকার এক দেশ

ছবি : আলজাজিরা
ছবি : আলজাজিরা

সৌদি আরব, তুরস্কসহ মুসলিম বিশ্বের পাশাপাশি এবার ইরানের পাশে দাঁড়িয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। দেশটির প্রেসিডেন্ট ইরানের ওপর ইসরায়েলের আক্রমণকে ‘নব্য-নাৎসি ইহুদিবাদ’ বলে তীব্র নিন্দা করেছেন। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে ইসরায়েলের বোমাবর্ষণের নিন্দা করেছেন। তিনি এ কাজকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ লঙ্ঘনকারী হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি ‘অপরাধমূলক আক্রমণ’।

মাদুরো এক বিবৃতিতে বলেন, ‘যুদ্ধকে না, ফ্যাসিবাদকে না, নব্য-নাৎসি ইহুদিবাদকে না বলুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একবিংশ শতাব্দীর হিটলার।

ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এ হিটলারকে সমর্থন করছে। সুতরাং তারাও অভিযুক্ত মনে করেন মাদুরো। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ‘মহৎ ও শান্তিপ্রিয় ইরানি জনগণের বিরুদ্ধে’ অবস্থান নেওয়ার তার শাস্তি দাবি করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট।

প্রসঙ্গত, শুক্রবার (১৩ জুন) তুরস্ক ইরানের ওপর ইসরায়েলি হামলার কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে। এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী উসকানিমূলক কর্মকাণ্ড বলে অভিহিত করেছে দেশটি। ইসরায়েলের হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলে মনে করে তুরস্ক।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের পদক্ষেপগুলো প্রমাণ করে তারা কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান করতে চায় না। এটি ইসরায়েলকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। এমন আক্রমণাত্মক পদক্ষেপ বন্ধ করার আহ্বান জানায় আঙ্কারা।

তেমনি ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। শুক্রবার (১৩ জুন) এক বিৃবতিতে সৌদি কড়া প্রতিক্রিয়া জানায়।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরানে ইসরায়েলের হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X