কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১০:৫৫ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১১:৫৩ এএম
অনলাইন সংস্করণ

কানাডায় ছুরিকাঘাতে মা ও শিশুসহ ছয় অভিবাসীকে হত্যা

বাড়িটি ঘিরে পুলিশের অবস্থান। ছবি : রয়টার্স
বাড়িটি ঘিরে পুলিশের অবস্থান। ছবি : রয়টার্স

কানাডায় মা ও শিশুসহ ছয় অভিবাসীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। দেশটির রাজধানী অটোয়ার একটি এলাকায় বুধবার (০৬ মার্চ ) এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসির পৃথক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। নিহতদের মধ্যে চার শিশু ও তাদের মা রয়েছেন। দেশটিতে এ ধরনের ঘটনা খুবই অস্বাভাবিক।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনাকে ভয়াবহ ট্র্যাজেডি বলে উল্লেখ করেছেন। সংবাদমাধ্যম জানিয়েছে, ছুরিকাঘাতে ওই পরিবারের বাবাও আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ফেবরিও ডে জোয়সা নামের ১৯ বছর বয়সী এক শ্রীলঙ্কান শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি হত্যা ও একটি হত্যাচেষ্টার অভিযোগ করা হয়েছে। তিনি ওই পরিবারকে চিনতেন এবং তাদের সঙ্গে বসবাস করতেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, নিহত শিশুদের বয়স যথাক্রমে ৭, ৪ এবং ২ বছর। এ ছাড়া নিহতদের মধ্যে দুই মাস বয়সী এক শিশুও ও তাদের ৩৫ বছর বয়সী মা রয়েছেন। এর বাইরে নিহতদের মধ্যে ওই পরিবারের পরিচিত ৪০ বছর বয়সী এক ব্যক্তিও রয়েছেন।

অটোয়া পুলিশের প্রধান এরিক সংবাদ সম্মেলনে জানান, এটি সম্পূর্ণরূপে নিরীহ লোকদের ওপর সংঘটিত শুভবুদ্ধিহীন আচরণ। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে অটোয়ার মেয়র মার্ক সাটক্লিফ জানান, এটি আমাদের শহরের ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলোর একটি।

রয়টার্স জানিয়েছে, অটোয়ায় মোট ১০ লাখ জনসংখ্যা রয়েছেন। এর মধ্যে ২০২৩ সালে শহরটিতে ১৪টি এবং ২০২২ সালে ১৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একের পর এক হরমুজ পাড়ি দিল ইরান-সংশ্লিষ্ট জাহাজ

সাভারে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী আটক

বাংলাদেশের মানুষ আমাদের সবসময়ই চমকে দেয়: স্কালোনি

পাবনায় ৫৪৯ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

‘অপরাধী সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়া আপনার ইমানি দায়িত্ব’

বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমলো স্বর্ণের দাম

দুই দশকের বেশি সময় পর ইরাক ছাড়ছে মার্কিন সেনারা

বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছে করিম-বানু ফাউন্ডেশন

সবুজ দেশ গড়তে প্রত্যেক শিক্ষার্থীকে গাছের চারা রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

১০

নদীভাঙনে বিলীন হচ্ছে ঘর-জমি, আতঙ্কে হাজারো মানুষ

১১

ঢাকা-মালের সম্পর্কের নতুন দিগন্ত: এমএনইউতে হাইকমিশনারের বই উপহার

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত

১৩

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে প্রতিশোধমূলক অভিযান চলবে: ইরান

১৪

 মেহেদী হাসান ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত

১৫

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

চবিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

১৭

বিয়ন্সে-রিয়ানার যুগলবন্দিতে কাঁপল নিউইয়র্ক

১৮

বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৯

আসামির মোবাইল গায়েবের অভিযোগ ওসির বিরুদ্ধে

২০
X