কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০৭:৪৬ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মাস্কের সঙ্গে লড়তে প্রস্তুতি নিচ্ছেন জাকারবার্গ!

মার্ক জাকারবার্গ ও তার কোচ ডেভ ক্যামারিলো। ছবি : সংগৃহীত
মার্ক জাকারবার্গ ও তার কোচ ডেভ ক্যামারিলো। ছবি : সংগৃহীত

টেসলা ও টুইটারের মালিক ইলন মাস্কের সঙ্গে লোহার খাঁচায় লড়াইয়ের জন্য প্রস্তুনি নিচ্ছেন ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান মার্ক জাকারবার্গ। তিনি জ্যু জিতসু প্রতিযোগিতায় একটি মাইলফলক অর্জন করেছেন বলেও জানিয়েছে জিও নিউজ।

মঙ্গলবার (২৫ জুলাই) ইনস্টাগ্রামে এক পোস্টে ৩৯ বছর বয়সী জাকারবার্গ তার কোচ ডেভ ক্যামারিলোকে পঞ্চম ডিগ্রি ব্ল্যাক বেল্টের জন্য অভিনন্দন জানান। জাকারবার্গের এই পোস্টের জবাবে ক্যামারিলো জানান, মেটার প্রধান কর্মকর্তার একাগ্রতায় তিনি মুগ্ধ। তিনি আসলেই জ্যু জিতসু প্রতিযোগিতায় খুব মন দিয়েছেন এবং এটি নিয়ে খুব উত্সাহীও।

গত মাসে লোহার খাঁচায় লড়াইয়ের জন্য জাকারবার্গকে আহ্বান জানিয়েছিলেন ইলন মাস্ক। এরপর থেকেই পৃথিবীর দুই শীর্ষ ধনীর লড়াই নিয়ে নেটিজেনরা নানা জল্পনা-কল্পনা শুরু করেছেন।

তখন টুইটারে মাস্ক লেখেন, ‘জাকারবার্গের সঙ্গে খাঁচায় লড়াইয়ের কথা ভাবছি।’ এমন আহ্বানে চুপ করে বসে থাকেননি মার্ক জাকারবার্গ। জবাবে তিনি মাস্কের পোস্ট শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘আমাকে ঠিকানা দিন।’

আরও পড়ুন : লোহার খাঁচায় লড়বেন মাস্ক-জাকারবার্গ!

ইলন মাস্কও লড়াইয়ের স্থান জানাতে কুণ্ঠাবোধ করেননি। তিনি সঙ্গে সঙ্গেই ভেন্যুও জানিয়ে দেন। এক শব্দে কমেন্টে লেখেন, ‘ভেগাস অক্টাগন।’ অষ্টভুজ আকৃতির লোহার খাঁচাটি নেভাডার লাস ভেগাসে অবস্থিত। যেখানে ইউএফসি চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়।

বহুল আলোচিত এ লড়াইকে সামনে রেখে শুধু জাকারবার্গ প্রস্তুতি গ্রহণ করছেন, এমন ভাবার কোনো সুযোগ নেই। লড়াই যখন দুই মহারথীর, সে ক্ষেত্রে প্রশিক্ষণ নেওয়ার বিষয়ে পিছিয়ে নেই মাস্কও। গত মাসে সাবেক এমএমএ তারকা জর্জেস সেন্ট-পিয়েরের কাছ থেকে তাকে প্রশিক্ষণ নিতে দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X