কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পশুর মতো খাঁচায় বাস মানুষের

খাঁচায় ঘর বানিয়েছেন এই হতদরিদ্ররা। ছবি : সংগৃহীত
খাঁচায় ঘর বানিয়েছেন এই হতদরিদ্ররা। ছবি : সংগৃহীত

আমাদের জীবনযাপনে অনেকেরই গুনতে হয় লাখ লাখ টাকা। আবার এমনও অনেক পরিবার আছে যাদের সাধারণ জীবনযাপনে হিমশিম খেতে হয়। যেখানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অভাবে ভুগছে অনেকেই সেখানে নিজের পরিবারের জন্য এক টুকরো জমি কিনে বাড়ি করা কিংবা নিজের ফ্ল্যাট কেনাটা যেন বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতোই।

পৃথিবীতে দারিদ্র্য নিয়ে অনেক নির্মম ঘটনার সাক্ষীই হয়েছে অনেকে। তবে অর্থের অভাবে মাথা গোঁজার ঠাঁই পাবার জন্য কি কাউকে কখনো খাঁচায় থাকার কথা শুনেছি আমরা? এমন নির্মম ঘটনাই খুব স্বাভাবিক ঘটনার একটি হয়ে দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে উন্নত একটি দেশে। জানা গেছে, দেশটির হতদরিদ্ররা অর্থের অভাবে নিজেদের বাসস্থানের জন্য বেছে নিয়েছেন খাঁচা!

আধুনিক যুগেও এমনটাই ঘটছে এশিয়ার অন্যতম সম্পদশালী দেশ চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে। এশিয়ায় বহুতল অট্টালিকার যে কয়েকটি শহর রয়েছে তার মধ্যে এটি অন্যতম।

বিলাসী জীবনযাপনের জন্য পরিচিত হংকংয়েই মানুষ বাধ্য হয়ে একটু মাথা গোঁজার ঠাঁই পেতে বেছে নিয়েছে এমন বাসস্থান। খাঁচায় বাস করা এদের প্রতিটি খাঁচার জন্য মাসে ভাড়া দিতে হয় এক হাজার আটশ থেকে দুই হাজার চারশ হংকং ডলার। এতে করে নিম্ন আয়ের মানুষদের জীবনযাপন বেশ জটিল হয়ে পড়ছে।

সাধারণত একটি বহুতল ভবনের প্রতিটি ফ্ল্যাটে অনেকগুলো খাঁচা থাকে। প্রতিটি খাঁচায় থাকেন একজন মানুষ। খাঁচার বাসিন্দা যতই হোক না কেন দুটি শৌচাগার দিয়ে কাজ সারতে হয়। এক কথায়, অত্যন্ত মানবেতর জীবনযাপন করতে হয় তাদের। খাঁচার বাসিন্দারা এ নিয়ে জানায়, খাঁচাতে বাস মানে তাদের জন্য কফিনে ঢুকে মৃত্যুর অপেক্ষা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১০

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১২

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৩

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৪

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৫

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১৬

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৭

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৮

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৯

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

২০
X