কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ফের বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন

বিয়ের প্রতীকী ছবি
বিয়ের প্রতীকী ছবি

ঝগড়ার জের ধরে বিচ্ছেদ হয়েছে বছর তিনেক আগে। সেই ক্ষোভ এখনও রয়ে গেছে মনে। তাই সাবেক স্বামী আবার বিয়ে করায় তার ঘরই জ্বালিয়ে দিলেন এক নারী। এতে দগ্ধ হয়েছেন সাবেক স্বামীর ভাই। পুড়ে যায় ঘরের বিভিন্ন জিনিসপত্র।

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে এক নারী তার সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন। পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তার তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। গেল শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তার ওয়ালিমার অনুষ্ঠান ছিল সেদিন রাতেই আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

আদনান তার বিয়ের অনুষ্ঠানে থাকার সময় তার সাবেক স্ত্রী বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অভিযুক্ত সালেহা তার বোন ও ভগ্নিপতিকে নিয়ে এ ঘটনা ঘটায়। তারা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিল। ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এরপর থেকে তারা আদনানের বাবা-মায়ের পাশের একটি বাড়িতেই থাকতেন। তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তার পিতামাতার বাড়িতে ফিরে আসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে বিলিয়ে দিতে হবে: ডা. তাহের

আমি বস হতে চাইনি, শুধু মজা করেছিলাম: ট্রাম্প

ফাঁকা বাসায় শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন গ্রেপ্তার

বিএনপির তিন মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি : মির্জা ফখরুল

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

১০

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

১১

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

১২

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

১৩

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

১৪

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

১৫

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৬

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

১৭

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

১৮

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১৯

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

২০
X