কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ঘরে ফিরে দেখেন শুয়ে আছে ভালুক

ভালুক। ছবি : সংগৃহীত
ভালুক। ছবি : সংগৃহীত

বন্য প্রাণী হিসেবে ভালুককে ভয় পায় না এমন মানুষ পাওয়া বিরল। কিন্তু যদি কেউ ঘরে ঢুকে দেখেন সেই ভালুক ঘরে আরাম করে শুয়ে আছে, তাহলে কেমন বোধ হবে?

সম্প্রতি এমন চাঞ্চল্যকর ঘটনাটিই ঘটেছে জাপানের তুষারাচ্ছাদিত ফুকুশিমা অঞ্চলের কিটাকাটা শহরে। সংবাদমাধ্যম দ্য জাপান নিউজ এক প্রতিবেদনে এই তথ্যটি জানিয়েছে। প্রতিবদেনটিতে জানানো হয়, ৬০ বছরের ওই ব্যক্তি সোমবার স্থানীয় সময় ৬টা নাগাদ ঘরে ঢুকে দেখেন তার বসার ঘরে নিচু টেবিলের ওপর একটি ভালুক শুয়ে আছে।

ওই টেবিলের নিচে হিটিং ব্যবস্থা চালু ছিল। সেখানে ছিল কম্বলও। এ সময় তিনি ভয়ে তার প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন। সেখান থেকে তিনি পুলিশকে ফোন দেন।

প্রায় ১ ঘণ্টা পর তিনি পুলিশের সঙ্গে বাড়িতে ফিরে দেখেন তার ঘরের সব খাবার ছড়িয়ে-ছিটিয়ে আছে। জানা যায়, ওই ভালুক লম্বায় প্রায় ৩ ফুট। এ ঘটনার পর পুলিশ ওই এলাকার আশপাশের বাড়ির বাসিন্দাদের বাড়ি খালি করে অন্যত্র আশ্রয় নিতে অথবা দরজা ভালোভাবে বন্ধ করে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। জাপানের সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার দিনের মধ্যভাগ পর্যন্ত ভালুকটি বাড়ির অভ্যন্তরে ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তুষারপাতের ফলে আশ্রয়ের জন্যই ভালুকটি ঘরে ঢুকেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

১০

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

১১

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১২

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১৪

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৭

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৮

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৯

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

২০
X