কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কচুরিপানা থেকে পণ্য তৈরির উপায় উদ্ভাবন

কচুরিপানা। ছবি : সংগৃহীত
কচুরিপানা। ছবি : সংগৃহীত

গ্রামাঞ্চলের জলাশয়ের জঞ্জাল কচুরিপানা শুকিয়ে তাতে পানি ও নানা উপাদান মিশিয়ে তৈরি করা হচ্ছে কালো একটি মিশ্রণ। সেটি মেশিনের ভেতর ভালো করে মেশানো হচ্ছে। মিশ্রণটি ভালো করে মিশে গেলে তা কয়েকটি ট্রেতে ঢেলে রাখা হচ্ছে। তারপর সেগুলো শুকিয়ে বানানো হচ্ছে বিভিন্ন পণ্য। তাতে ভাগ্য বদলে যাচ্ছে অনেকের।

নদ-নদী বা খাল-বিলের এক সময়ের এই জঞ্জালকে এখন কালো সোনায় পরিণত করছে একটি স্টার্টআপ প্রতিষ্ঠান। জলজ এই উদ্ভিদ দিয়ে কীভাবে পরিবেশবান্ধব বিভিন্ন জিনিস বানানো যায় তা-ই করে দেখিয়েছে কেনিয়ার হায়াপাক টেকনোলজিস।

দ্রুত বর্ধনশীল এই উদ্ভিদের কারণে মাছের উৎপাদন ব্যাহত হয়। তাই এই উদ্ভিদ কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে ভাবতে শুরু করে নাইরোবি ভিত্তিক হায়াপাক টেকনোলজিস। বিশেষ করে নাইভাশা হ্রদকে কীভাবে কচুরি মুক্ত করা যায়, সেই ভাবনা থেকেই এই অভিনব উপায় খুঁজে পেয়েছে প্রতিষ্ঠানটি।

ভিয়োরি এক ভিডিও প্রতিবেদনে কচুরিপানা থেকে পণ্যের কাঁচামাল তৈরির আদ্যোপান্ত দেখিয়েছে। তাতে দেখা যায়, হ্রদ থেকে কচুরি তুলে এনে তা রোদে শুকানো হয়। তারপর সেগুলোকে মেশিনে দিয়ে গুঁড়া করা হয়। সেই গুঁড়াকে একটি সলিউশনের সঙ্গে মিশিয়ে বানানো হচ্ছে শিট। শুকনো সেই শিটগুলো পরে খাম এবং গাছের টব হিসেবে ব্যবহার করা হচ্ছে। হায়াপাক টেকনোলজিসের প্রতিষ্ঠাতা জোসেফ এনগুথিরুর দাবি, তাদের পণ্য কার্বন নেগেটিভ।

কচুরির কারণে নাইভাশা হ্রদে মাছ ধরা, চলাফেরা, চাষাবাদ ও অন্যান্য কাজ কঠিন হয়ে পড়েছে। আবার কচুরি কারণে মশার প্রজননক্ষেত্র হয়ে উঠেছে এই হ্রদ। এতে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। স্বাদুপানির জন্য এই কচুরি বড় মাথাব্যথার কারণ। এমনকি স্থানীয় মৎস্যজীবীদের অভিযোগ, কচুরির কারণে মাছের চাষাবাদও কমে গেছে।

২০২৩ সালে করা এক গবেষণায় দেখা যায়, কেনিয়ার হ্রদগুলোতে কচুরির কারণে প্রতি বছর ১৫ থেকে ৩৫ কোটি ডলার ক্ষতি হয়। মাছ ধরা, পরিবহন ও পর্যটন খাতেই এত বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয় বলে ইস্ট আফ্রিকান জার্নাল অব এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্চের গবেষণায় উঠে আসে। এমতাবস্থায় নতুন এই উদ্ভাবন অর্থনীতির নতুন দুয়ার খুলে দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X