কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের চতুর্থ এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

প্রতীকী ছবি। সংগৃহীত
প্রতীকী ছবি। সংগৃহীত

ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির বার্তাসংস্থা নুর নিউজ জানিয়েছে, তাবরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

এর আগে দখলদারদের আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছিল ইরান। সেই অর্থে দেশটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েল চারটি এফ-৩৫ বিমান হারিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনা কর্মকর্তারা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি। এই দখলদাররা দাবি করেছে, ইরান এর আগে আরো যে তিনটি বিমান ভূপাতিতের তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধের বৃত্ত প্রসারিত’ করতে চায় না, তবে যেকোনো আক্রমণের ‘আনুপাতিক’ জবাব দেবে তেহরান।

সোমবার (১৬ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি ‘আগ্রাসন’ ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী এবং সামরিক নেতাদের হত্যা করেছে। ‘ইরান এই যুদ্ধ শুরু করেনি, তবে আক্রমণের মাত্রার অনুপাতে প্রতিক্রিয়া জানাবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ ‘কেবল আঞ্চলিক দেশগুলোর উপর ইহুদিবাদী সরকারের আক্রমণ বন্ধের উপর নির্ভর করছে।’

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X