কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটের ওসমানী হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের তিন দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি প্রত্যাহার। এ ছাড়া তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ জুন) সন্ধায় ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

জানা যায়, রোববার (১৫ জুন) রাত থেকে আবাসিক হল থেকে উচ্ছেদের প্রতিবাদ, নিরাপদ-স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য আবাসিক কক্ষ নিশ্চিতকরণসহ তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। তাদের কর্মবিরতির কারণে ভোগান্তীতে পড়েন চিকিৎসাসেবা নিতে আসা রোগীরা। সোমবার সন্ধ্যার দিকে কলেজ প্রশাসনের সঙ্গে বৈঠকে কর্তৃপক্ষের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার একাধিক নারী ইন্টার্ন চিকিৎসকের রুমে তাদের অনুপস্থিতিতে তালা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে ব্যক্তিগত জিনিসপত্র বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন ইন্টার্ন চিকিৎসক অন্তঃসত্ত্বা ছিলেন, তার অবস্থা সংকটাপন্ন। এ ঘটনাকে অমানবিক ও আইনবহির্ভূত উল্লেখ করে সোমবার সকাল থেকে ধর্মঘটে নামেন তারা।

ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের অধ্যাপক ডা. শামীম আক্তার মিমিকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. রওশন আরা বেগম ও শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজীনা চৌধুরী।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, সামান্য বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে বৈঠক হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের ভেতরে তদন্ত কমিটি রির্পোট দিলে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X