গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৮:২২ এএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

চরে হঠাৎ জোয়ারের পানি, মৃত অবস্থায় ৩৪ গরু উদ্ধার

জোয়ারের পানিতে ভেসে আসা কচুরিপানার বিশাল স্তূপের নিচে একের পর এক গরু মরে ভেসে উঠছে। ছবি : কালবেলা
জোয়ারের পানিতে ভেসে আসা কচুরিপানার বিশাল স্তূপের নিচে একের পর এক গরু মরে ভেসে উঠছে। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীবেষ্টিত ভাটি বলাকী গ্রামে ভয়াবহ এক ঘটনায় কচুরিপানার চাপে ৩৪টি গরুর মৃত্যু হয়েছে। জোয়ারের তোড়ে খালে ভেসে আসা কচুরিপানার স্তূপের নিচে চাপা পড়ে একের পর এক গরুর প্রাণহানিতে গোটা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিঃস্ব হয়ে পড়েছেন অনেক কৃষক পরিবার।

শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে হোসেন্দী ইউনিয়নের মেঘনা চরাঞ্চলের ভাটি বলাকী গ্রামের খালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে গ্রামের কৃষকরা তাদের গরুগুলো চরে ঘাস খাওয়ানোর জন্য খোলা মাঠে ছেড়ে দেন। তবে দুপুর গড়িয়ে গেলেও গরুগুলো বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন গরুর মালিকেরা। একপর্যায়ে খালের পাড়ে গিয়ে দেখা যায়, জোয়ারের পানিতে ভেসে আসা কচুরিপানার বিশাল স্তূপের নিচে একের পর এক গরু মরে ভেসে উঠছে। খবর পেয়ে গ্রামবাসী ছুটে এসে উদ্ধার কাজে অংশ নেয়। তখনই স্পষ্ট হয়ে ওঠে ক্ষতির ভয়াবহতা।

স্থানীয় বাসিন্দা সুজন জানান, ঘটনাস্থলে এসে যে দৃশ্য দেখেছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। একের পর এক গরুর মরদেহ ভেসে উঠছিল। যারা গরু হারিয়েছে, তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছেন গ্রামের এমার ২টা, মহাসিনের ৪টা, ইয়ানুরের ৩টা, মাসুমের ১টি, ওয়াহিদুজ্জামানের ১টা, রনির ১টা, নাহিদের ৩টা, হেলানির ১টা, হানিফার ২টা, মনার ২টা, শরীফের ৩টি, তরিকুলের ২টা, কবির খানের ৩টা, আবুল হোসেনের ৩টা, জামালের ১টা, শাহাজালালের ৩টা, রসুল গাজীর ১টা। সব মিলিয়ে প্রায় তিন ডজন গরুর প্রাণহানি ঘটেছে। গরু হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গরুর মালিকরা।

স্থানীয়রা বলছেন, এ ঘটনায় পুরো গ্রাম শোকস্তব্ধ। গরুগুলো ছিল অধিকাংশ পরিবারের একমাত্র সম্বল। এখন এই ক্ষতি পুষিয়ে নেওয়া তাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার বলেন, ঘটনার খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছি। কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির সহায়তায় একযোগে কাজ চলছে।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১১

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১২

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৪

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৫

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৭

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৮

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

১৯

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

২০
X