কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

সোমবার ঈদ পালন করবে যেসব দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরব, ফিলিস্তিনসহ অধিকাংশ মধ্যপ্রাচ্যের দেশে আজ রোববার (৩০ মার্চ) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। তবে একই ভৌগোলিক অঞ্চলের বেশকিছু দেশে আগামীকাল সোমবার পালিত হবে ঈদ। বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল ঈদ পালিত হবে।

জানা গেছে, সৌদি, ফিলিস্তিন ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েতসহ ১১টি মুসলিম দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এসব দেশে শনিবার সন্ধ্যায় শাওয়াল মাসের নতুন চাঁদ দেখা যাওয়ায় রোববার ঈদ পালন করা হচ্ছে।

অন্যদিকে, মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়াসহ ১৪টি মুসলিম দেশে সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক হবে। চাঁদ দেখা সাপেক্ষে সোমবার ঈদ হতে পারে। যেহেতু সবসময় সৌদি আরবে ঈদ পালনের পরদিনই বাংলাদেশে ঈদ পালিত হয়ে আসছে তাই আগামীকালই ঈদের সম্ভাব্য তারিখ হতে পারে।

এর আগে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর শনিবার সৌদি আরবের সরকার দেশটির আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার খবর জানায়। এতে রোববার দেশটিতে পবিত্র ঈদ উদযাপিত হচ্ছে।

ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কায় গ্র্যান্ড মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এদিন ঈদের নামাজ পড়ান শেখ আব্দুল রহমান সুদাইস। এদিন লাখ লাখ মানুষ ঈদের নামাজ আদায় করেন।

এদিকে মুসলিম তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি বাধা উপেক্ষা করে এদিন হাজার হাজার মানুষ আল আকসা মসিজদে ঈদের নামাজ আদায় করেন।

উৎসবমুখর পরিবেশে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও (ইউএই) পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর মানুষ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। গাল্ফ নিউজ প্রকাশিত বেশকিছু ছবিতে আমিরাতের বিভিন্ন মসজিদ ও ময়দানে মুসল্লিদের মুসল্লিদের ব্যাপক ভিড় দেখা গেছে।

শারজাহের বাদশাহ ফয়সাল মসজিদে হাজার হাজার মুসল্লি ঈদের নামাজের জন্য একত্রিত হন। সেখানে নারীরাও দলে দলে জামাতে শরিক হয়েছেন। নামাজের পর আরব্য শিশুদের ঝুড়িতে করে চকলেট, মিষ্টান্ন ও জুস বিতরণের চমৎকার দৃশ্য দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম ও উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু

পানির ট্যাংক বসাতে গিয়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

১০

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

১১

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১২

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১৩

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১৪

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৫

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৭

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৮

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৯

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

২০
X