রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ঈশ্বরের প্রতিশোধ’ নিতে মন্দিরে চুরি করতেন এইচআইভি আক্রান্ত ব্যক্তি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাতের অন্ধকারে মুখ ঢেকে ঢুকতেন মন্দিরে। লক্ষ্য ছিল দানবাক্স। তালা ভেঙে নিয়ে যেতেন শুধু টাকা। সোনা বা অলংকারে তার কোনো আগ্রহ ছিল না। অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন ভারতের ছত্তীসগড়ের দুর্গ শহরের ওই ব্যক্তি। বয়স তার প্রায় ৪৫।

গ্রেপ্তার হওয়ার পর পুলিশকে তিনি জানান, ঈশ্বরের বিরুদ্ধে প্রতিশোধ নিতেই মন্দিরে মন্দিরে চুরি করতেন তিনি। কারণ হিসেবে বলেন, ‘আমি এইচআইভি-আক্রান্ত। আমার এই দুর্দশার জন্য ঈশ্বরই দায়ী।’

পুলিশ জানায়, ২০১২ সালে এক মামলায় কারাগারে থাকার সময় ওই ব্যক্তির শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়। জেল থেকে বের হওয়ার পর সমাজে অবহেলা আর কর্মহীনতায় একসময় ক্ষোভ জন্ম নেয় তার মনে। তখনই তিনি মন্দিরে চুরির পরিকল্পনা করেন।

তদন্তে জানা গেছে, অন্তত ১০টি মন্দিরে দানবাক্স ভেঙে টাকা চুরি করেছেন তিনি। তবে পুলিশের ধারণা, এই সংখ্যা আরও বাড়তে পারে। প্রায় এক দশক ধরে চোখে ধুলো দিয়ে চুরি করলেও শেষ পর্যন্ত ধরা পড়েন গত ২৩ আগস্ট। দুর্গ শহরের উপকণ্ঠের একটি জৈন মন্দিরে চুরি করতে গিয়ে হাতে-নাতে আটক হন তিনি। পরদিন আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান।

দুর্গের পুলিশ সুপার বিজয় আগরওয়াল স্থানীয় গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত স্পষ্ট জানিয়েছেন, ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়েই তিনি এসব চুরি করতেন। চুরির টাকা দিয়েই চলত তার একার সংসার।

সূত্র : আনন্দবাজার

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১০

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১১

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১২

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৩

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৪

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৫

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৬

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৭

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৮

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

২০
X