কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ফুলের মালার জন্য বিমানবন্দরে অভিনেত্রীকে লাখ টাকা জরিমানা

মাথায় জুঁই ফুলের মালা গুঁজে ছবি শেয়ার করেন অভিনেত্রী নব্য নায়ার। ছবি : সংগৃহীত
মাথায় জুঁই ফুলের মালা গুঁজে ছবি শেয়ার করেন অভিনেত্রী নব্য নায়ার। ছবি : সংগৃহীত

জুঁই ফুলের মালা সঙ্গে রাখায় বিপাকে পড়লেন মালয়ালম অভিনেত্রী নব্যা নায়ার। অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ১,৯৮০ অস্ট্রেলীয় ডলার, অর্থাৎ প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি জরিমানা গুনতে হয়েছে। তবে অস্বস্তিকর এই ঘটনার পরও অভিনেত্রী বিষয়টিকে একটি ‘শিক্ষণীয় অভিজ্ঞতা’ হিসেবে দেখছেন।

ঘটনার পর ইনস্টাগ্রামে মাথায় জুঁই ফুলের মালা গুঁজে একটি ভিডিও শেয়ার করেন নব্যা। সঙ্গে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছিলেন, “জরিমানা দেওয়ার ঠিক আগের নাটক!” তবে কিছুক্ষণ পরই তিনি ক্যাপশনটি মুছে দেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নব্যা সম্প্রতি অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় মালয়ালি অ্যাসোসিয়েশন আয়োজিত ওনাম উদযাপনে যোগ দিতে যান। সেখানেই নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

অভিনেত্রীর পরিবার জানিয়েছে, কোচি থেকে যাত্রা শুরুর সময় নব্যার বাবা তার জন্য জুঁই ফুলের মালা কিনেছিলেন। সিঙ্গাপুরে যাওয়ার পথে একটি মালা তিনি খোঁপায় গুঁজে রাখেন, আরেকটি ব্যাগে রাখা ছিল। ওই মালাটিই পরে বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

বিমানবন্দরে কী ঘটেছিল

মেলবোর্ন বিমানবন্দরে ক্যারি-অন ব্যাগ পরীক্ষা করার সময় কর্মকর্তারা প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের মালা খুঁজে পান। নিয়ম ভাঙার অভিযোগে নব্যাকে সঙ্গে সঙ্গে জরিমানা করা হয়। তাকে ২৮ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও নব্যা স্বীকার করেছেন, এটি অস্ট্রেলিয়ার আইনের পরিপন্থি কাজ ছিল। তবে তিনি যুক্তি দিয়েছেন, এটি ছিল অনিচ্ছাকৃত এবং অজান্তে করা একটি ভুল।

কঠোর আইন অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার কৃষি, মৎস্য ও বন বিভাগ জানিয়েছে, বিদেশ থেকে কেউ ফুল বা পাতা আনতে চাইলে তা আগেই লিখিতভাবে ঘোষণা করতে হবে। এরপর জৈব সুরক্ষা কর্মকর্তারা সেসব সামগ্রী পরীক্ষা করে দেখবেন সেগুলোতে কোনো কীটপতঙ্গ বা রোগ আছে কি না।

ঘোষণা না করলে যাত্রীকে সর্বোচ্চ ৬,৬০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করা হতে পারে। এমনকি ফৌজদারি মামলা বা ভিসা বাতিলের ঝুঁকিও থাকে।

এই ঘটনার পর অনেকেই সামাজিক মাধ্যমে মন্তব্য করেছেন, নব্যার মতো জনপ্রিয় ব্যক্তিদের ক্ষেত্রেও আইন সমানভাবে কার্যকর হয়— এটাই তার প্রমাণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১০

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১১

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১২

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৩

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৫

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৭

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৮

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৯

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

২০
X