কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
অনলাইন সংস্করণ

সাগরের তলায় সোনালি ডিম, বিস্মিত বিজ্ঞানীরা

রহস্যময় সোনালি ডিম। ছবি : সংগৃহীত
রহস্যময় সোনালি ডিম। ছবি : সংগৃহীত

রূপকথার গল্পই যেন সত্য হলো! অবশেষে সোনার ডিমেরই সন্ধান পেলেন মার্কিন বিজ্ঞানীরা। তা-ও আবার সাগরের তলদেশে। তবে এই বস্তুটি আসলেই কী, তা এখনো নিশ্চিত হতে পারেননি তারা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের সাগরের তলদেশে অনুসন্ধানের জন্য একটি দল পাঠায় আমেরিকার ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। তাদের এই দলটি গত ৩০ আগস্ট সাগরের প্রায় সাড়ে ৩ হাজার মিটার (সাড়ে ৩ কিলোমিটার) নিচে রহস্যময় এ বস্তুর সন্ধান পেয়েছেন। ডিমের মতো সোনালি রঙের এ বস্তুর ব্যাস ৪ ইঞ্চি। এর নিচের দিকে ছোট একটা ফাটল রয়েছে।

এক বিবৃতিতে মার্কিন সংস্থাটি জানিয়েছে, সাগরের তলদেশে সোনালি বস্তুটির দিকে ক্যামেরার আলো পড়তেই তারা সেটি দেখে হতবাক হয়ে যান। প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন, বস্তুটি কোনো মৃত স্পঞ্জ, প্রবাল। বস্তুটিকে রূপকথার কোনো কিছু্ই মনে হয়েছে। তাই এর নাম দেওয়া হয়েছে সোনার ডিম।

এদিকে বিজ্ঞানীদের রহস্যময় এই আবিষ্কার নিয়ে এরই মধ্যে সামাজিক মাধ্যমে বিভিন্ন জল্পনা ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, এটি ভিনগ্রহের কোনো প্রাণীর ডিম হতে পারে। তবে এটি মানুষের জ্ঞাত, নাকি নতুন কোনো প্রাণী কিংবা একেবারেই বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর সঙ্গে সম্পর্কিত, তা এখনো স্পষ্ট না।

নতুন এই বস্তুটি নিয়ে আরও বিচার-বিশ্লেষণ করতে এরই মধ্যে এটিকে ল্যাবে নিয়ে এসেছেন বিজ্ঞানীরা। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার পরও এর উৎপত্তি সম্পর্কে ধোঁয়াশায় রয়ে গেছে বলে জানিয়েছে এনওএএ।

মার্কিন সংস্থা এনওএএর সাগরে অনুসন্ধানবিষয়ক সমন্বয়ক স্যাম ক্যানডিও বলেন, এটি আমাদের একটি বিষয়ই মনে করিয়ে দেয়। আর তা হলো আমরা আমাদের পৃথিবী সম্পর্কে কত কম জানি। আমাদের আরও কত জানার বাকি রয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X