কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে দীর্ঘদিনের সঙ্গীকে বিয়ে করলেন জেসিন্ডা আরডার্ন

জেসিন্ডা আরডার্ন ও তার স্বামী ক্লার্ক গেফোর্ড। ছবি : সংগৃহীত
জেসিন্ডা আরডার্ন ও তার স্বামী ক্লার্ক গেফোর্ড। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বিয়ে করেছেন। শনিবার (১৩ জানুয়ারি) এক ঘরোয়া অনুষ্ঠানে নিজের দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করেছেন তিনি। খবর রয়টার্সের।

অবশ্য আরও আগেই গাঁটছড়া বাঁধার কথা ছিল জেসিন্ডা ও গেফোর্ডের। ২০১৯ সালের মে মাসে বাগদান সম্পন্ন করেন তারা। এরপর ২০২২ সালের শুরুর দিকে বিয়ে করার কথা ছিল তাদের। কিন্তু বাধ সাধে করোনা। করোনোর কারণে বিয়ে পিছিয়ে দেন নিউজিল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

২০১৭ থেকে গত বছরের জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন জেসিন্ডা। এ সময় তিনি বাম ধারার রাজনীতি ও নারী নেতৃত্বের জন্য বিশ্ব আইকনে পরিণত হন। সে সময় জাতীয় নেতা হিসেবে সন্তান নেওয়া বিশ্বের মাত্র দুই নারীর একজন ছিলেন তিনি। এমনকি নিজের শিশুকন্যাকে জাতিসংঘের বৈঠকে পর্যন্ত নিয়ে যান।

জেসিন্ডার এক মুখপাত্র বলেছেন, শনিবার নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি উপকূলীয় এলাকায় জেসিন্ডা ও গেফোর্ডের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানটি দেশটির রাজধানী ওয়েলিংটন থেকে প্রায় ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত। তাদের বিয়েতে ৫০ থেকে ৭৫ জন অতিথি ছিলেন। নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে, অতিথিদের মধ্যে প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ও বিরোধীদলীয় নেতা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পর গত ছয় মাসে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ৩টি ফেলোশিপ করছেন জেসিন্ডা। বর্তমানে তিনি প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজের একজন ট্রাস্টি এবং ক্রাইস্টচার্চ কলের বিশেষ দূত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X