কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে নারী যাত্রীদের ঝগড়া-হাতাহাতি, বিমানের জরুরি অবতরণ

ছবি : প্রতীকী
ছবি : প্রতীকী

মাঝ আকাশে কয়েকজন নারী যাত্রীর ঝগড়া-হাতাহাতির পর জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে একটি বিমান। কুয়েত এয়ারওয়েজের বিমানটি থাইল্যান্ড থেকে কুয়েতের উদ্দেশ্যে যাত্রা করেছিল। এরপর ফ্লাইটটি ব্যাংককে জরুরি অবতরণ করে।

গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার থাইল্যান্ড থেকে কুয়েতগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় ফ্লাইটের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করেন ওই নারীরা। পরে অভিযুক্ত যাত্রীদের আটক করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ফ্লাইট মাঝ আকাশে থাকাকালীন কয়েকজন নারী যাত্রী বাদানুবাদে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজন ‘সহিংস আচরণ’ করেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিমানের নিরাপত্তা কর্মকর্তাকেও লাঞ্ছিত করা হয়।

পরে মাঝ আকাশে যাত্রীদের এমন আচরণের ঘটনায় বিমানের পাইলট ফ্লাইটের গতিপথ পাল্টে ব্যাংকক আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানের অন্য যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা ও সুরক্ষা বিবেচনায় ফ্লাইটটি ব্যাংককে অবতরণ করা হয়।

ব্যাংকক থেকে ফ্লাইটটি কুয়েতে ফেরার পর কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ বিমানে সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে কয়েকজন নারী যাত্রীকে আটক করে।

অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১০

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১১

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১২

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৩

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৪

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৫

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৬

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৭

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৮

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৯

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

২০
X