রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০২:৪৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশাল অজগর সাপ হয়েছিল হজরত মুসার (আ.) লাঠি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

হজরত মুসাকে (আ.) কতটা পছন্দ করতেন আল্লাহ; তার প্রমাণ পাওয়া যায় কোরআন-হাদিসের বর্ণনায়। উল্লেখ আছে, একবার মুসা (আ.) ফেরাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালেন, সাপ বানালেন। এসব দেখে মুসা (আ.) ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মুসা ভয় নেই তোমার লাঠিটা ফেলে দাও। মুসা (আ.) সেই লাঠিটি ফেলার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটি অজগর সাপ হাজির হয়। সেই সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব বাঘ, ভালুক, সিংহ, সাপকে খেয়ে বিশাল ফণা ধরে। এরপর সাপ বলতে থাকে, আর কী আছে নিয়ে আয়। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যত বড় বড় জাদুকর ছিলেন তারা সবাই মুসা (আ.) এর সামনে দাঁড়িয়ে আল্লাহর সেজদায় লুটিয়ে পড়েন। সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দেন, তারা ফেরাউনকে মানেন না, কোনো নাস্তিককে মানেন না। তারা মুসার রব, হারুনের রব, বনি ইসরায়েলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছেন। এ সেজদার কারণে তাদের হেদায়েত দান করেন মহান আল্লাহতায়ালা। ইসলামিক বক্তারা এই ঘটনার বর্ণনা করে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ কাউকে হেদায়েত দান করতে পারেন না। বলেন, অনেকের বাবা ছিলেন নবী কিন্তু ছেলের কপালে হেদায়েত নেই। আবার অনেক ছেলে ছিলেন নবী কিন্তু বাবার কপালে হেদায়েত নেই। হেদায়েত দেওয়ার মালিক একজন। তিনি হলেন আল্লাহ। আবার কেবল একটি সেজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামিদের সর্দার হয়। আল্লাহ বললেন, ফেরেশতাকুল তোমরা আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সেই আদেশ শুনে সবাই সেজদা করল কিন্তু এক ইবলিস সেজদাহ করল না। সে অস্বীকার করল, অহংকার দেখাল। সঙ্গে সঙ্গে সে কাফেরদের অন্তর্ভুক্ত হলো। জাহান্নামিদের সর্দার বনে গেল। পবিত্র কোরআন ও হাদিসে নামাজ ও সেজদার বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহর নৈকট্য পেতে তাকে আদেশ-নিষেধ মেনে চলতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X