কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১০:০৬ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

মেয়াদ শেষের তিন দিন আগেই সংসদ ভেঙে দেবেন শাহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সংসদ জাতীয় পরিষদ আগামী ৯ আগস্ট ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। গতকাল বৃহস্পতিবার (৩ আগস্ট) প্রধানমন্ত্রীর বাসভবনে জোট শরিকদের সঙ্গে এক নৈশভোজে এ তথ্য জানান তিনি।

আজ শুক্রবার (৪ আগস্ট) ওই নৈশভোজে উপস্থিত ছিল এমন একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

এর আগে গত রোববার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ শরিফ বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে। তার আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর নির্বাচন কমিশন পরবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

আরও পড়ুন : সংসদ ভেঙে দেওয়ার তারিখ জানালেন শাহবাজ

২০১৮ সালের ১২ আগস্ট তৎকালীন ইমরান খানের দল পিটিআইয়ের নেতৃত্বে সরকার যাত্রা করেছিল। তবে গত বছর পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ইমরান খান বিদায় নিলে শাহবাজের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) ক্ষমতা গ্রহণ করে।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী, স্বাভাবিকভাবে সরকারের মেয়াদ শেষ হওয়ার ৬০ দিন পর সাধারণ নির্বাচন আয়োজন করতে হবে। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই সংসদ ভেঙে দেওয়া হলে নির্বাচন আয়োজনের তারিখ ৯০ দিন পর্যন্ত বাড়ানো যাবে।

এর আগে গত ১৬ জুলাই মেয়াদ শেষ হওয়ার আগেই তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার কথা জানিয়েছিলেন শাহবাজ শরিফ। ডনের খবরে বলা হয়, এ বিষয়ে আজ শুক্রবার জোটের সব শরিক দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি ও প্রধানমন্ত্রীর শাহবাজের মধ্যে দীর্ঘ সময় বৈঠক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X