কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ১০:০৭ এএম
অনলাইন সংস্করণ

একদিনে তিনবার ভূমিকম্প পাকিস্তানে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাকিস্তানের পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার বেশ কয়েকটি এলাকায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এ নিয়ে গতকাল শনিবার (৫ আগস্ট) একদিনে দেশটিতে তৃতীয়বারের মতো ভূমিকম্পের ঘটনা ঘটল। খবর দ্য ডনের।

পাকিস্তানের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, গতকাল শনিবার রাত ৯টা ২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। আর গভীরতা ছিল ১৯৬ কিলোমিটার।

তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : তুরস্কে আবারও ভূমিকম্প, আতঙ্ক

এক বিবৃতিতে পাকিস্তানের পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, ভূমিকম্পের পরপর প্রদেশজুড়ে উঁচু উঁচু ভবন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ ছাড়া পরাঘাত মোকাবিলায় কর্মীদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

পেশোয়ারের ডন নিউজের এক সাংবাদিক জানান, মানুষ ভয়ে তাদের বাড়িঘর ও দোকান থেকে সড়কে নেমে আসেন।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লি এবং এর আশপাশের এলাকা, দেশের উত্তরাঞ্চল ও কাশ্মীরে ভূকম্পন অনুভূত হয়েছে।

এর আগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছিল, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার সকাল ৬ টা ৫৮ মিনিটে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর দুপুর ১টা ৬ মিনিটে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তা ছাড়া গত ১৩ জুন ভারত ও পাকিস্তানের কিছু এলাকায় ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X