কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

কারামুক্ত হলেন বুশরা বিবি

স্ত্রী বুশরা বিবির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত
স্ত্রী বুশরা বিবির সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারামুক্ত হয়েছেন। বৃহস্পবিবার (২৪ অক্টোবর) তিনি কারাগার থেকে থেকে মুক্তি পেয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতে জামিন পাওয়ার এক দিন পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) তাকে আদালত তোশাখানা দুর্নীতি মামলায় তাকে জামিন দেন। ফলে ৯ মাস পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন।

গত বছরের আগস্টে গ্রেপ্তারের পর এটি ইমরান খান ও তার পরিবারের জন্য সবচেয়ে বড় স্বস্তি এটি। এ ছাড়া গত বছরের জানুয়ারিতে বুশরা বিবি গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা আদিয়ালা কারাগারে ছিলেন। বর্তমানে ইমরান খান এ কারাগারেই রয়েছেন।

স্থানীয় টেলিভিশন চ্যানেলের ভিডিওতে দেখা গেছে, দুটি এসইউভিতে করে বুশরা বিবি বাসায় ফিরছেন। এ সময় তার সমর্থকরা গোলাপের পাপড়ি ছুড়ে অভ্যর্থনা জানাচ্ছেন।

বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা মামলা ছাড়াও রিয়েল এস্টেট ডেভেলপারের কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে।

পিটিআইয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলা হয়েছে, আমরা বুশরা বিবিকে স্বাগত জানাই! আপনি জেলে থাকাকালীন অত্যন্ত কঠিন সময়, ঘৃণ্য প্রচারণা এবং চরিত্র হননের প্রচেষ্টার সম্মুখীন হয়েছেন।

২০২২ সালের এপ্রিলে সংসদে বিরোধীদের অনাস্থা ভোটে হেরে সরকার থেকে বিদায় নেন ইমরান খান। এরপর থেকে একের পর এক আইনি জটিলতায় মধ্যে রয়েছেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইমরান খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১০

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১১

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১২

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

১৩

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

১৪

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

১৫

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১৬

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১৭

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১৮

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৯

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

২০
X