কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০৮:২২ পিএম
অনলাইন সংস্করণ

সবাই চলে গেলেও ডি-চক ছাড়ব না, শপথ বুশরার

রোড মার্চের একপর্যায়ে বক্তব্য দেন বুশরা বিবি। ছবি : সংগৃহীত
রোড মার্চের একপর্যায়ে বক্তব্য দেন বুশরা বিবি। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে না নিয়ে ঘরে ফিরবেন না বলে শপথ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, সবাই চলে গেলেও ডি-চক তিনি ছাড়বেন না। যদি ছাড়তে হয় তবে তিনিই হবেন শেষ নারী।

ডি-চক অভিমুখে রোড মার্চের একপর্যায়ে দেওয়া বক্তব্যে মিছিলকারীদের উদ্দেশ্যে বুশরা বিবি বলেন, তিনি তার স্বামী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে ব্যতীত ডি-চক ছেড়ে যাওয়া শেষ নারী হবেন।

তিনি বলেন, প্রতিশ্রুতি দিন যে- খান আমাদের সাথে না আসা পর্যন্ত আপনি ডি-চক ছাড়বেন না।

প্রাক্তন ফার্স্ট লেডি প্রশ্ন তোলেন, আমরা যখন একটি শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম তখন কেন আমাদের ওপর আক্রমণ করা হলো? কেন গুলি ছোড়া হলো? আপনি কি জানেন না খান সত্য ও ন্যায়ের জন্য লড়াই করছেন?

ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকে এ বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভকারীরা সারা দেশ থেকে রোড মার্চ নিয়ে এসে রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে অবস্থানের ঘোষণা দেন। কিন্তু মঙ্গলবার (২৬ নভেম্বর) বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।

বহু বাধা উপেক্ষা করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থকরা দেশটির রাজধানী ইসলামাবাদের প্রাণকেন্দ্র ডি-চকে জড়ো হয়েছিলেন। কিন্তু পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স তাদের লক্ষ্য করে তাজা গুলি ছুড়ে। এতে মুহূর্তে সমাবেশস্থল ইসলামাবাদের ডি-চক জনশূন্য হয়ে যায়। কিন্তু গুলি ও টিয়ার গ্যাসের মধ্যেই আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন তারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে ডি-চক থেকে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা আশপাশের এলাকায় অবস্থান নেন। সেখান থেকে ছোট ছোট দলে তারা আবারও ডি-চকের দিকে এগোচ্ছেন। কিন্তু কিছুক্ষণ পরপর গুলির শব্দ পাওয়া যাচ্ছে। এ ছাড়া টিয়ার গ্যাস ছুড়ছে পুলিশ।

এদিকে ইমরান খানের স্ত্রী বুশরা বিবির নেতৃত্বে বৃহত্তর গাড়িবহর ডি-চক থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। আধা সামরিক বাহিনীর গুলি ছোড়ার খবরে গাড়িবহরটির গতি কমিয়ে দিয়েছেন তারা। কিন্তু কর্মসূচি বাতিল করেননি। তারা যে কোনো মূল্যে ডি-চক দখলের ঘোষণা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

ইসলামে পিতার সম্মান

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

ইরানের তেল খাতই হবে চুক্তির সবচেয়ে বড় পরীক্ষা

বাবা নেই, তবুও প্রতিদিন আছেন

উজানের ঢল ও বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদীর পানি বাড়ছে

সুখবর দিলেন সামান্থা

১০

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

১১

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

১২

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

১৩

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

১৪

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

১৫

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

১৬

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

১৭

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

১৮

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১৯

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

২০
X