কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৪ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

হঠাৎ কেন বিশ্বব্যাপী পাকিস্তানিদের ধরপাকড়

পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত
পাকিস্তানের জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী হঠাৎ পাকিস্তানি অভিবাসীরা আটক হচ্ছেন। তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। গত ৪৮ ঘণ্টায় ১২টি দেশ থেকে ১৩১ জন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠিয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। দেশগুলোর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ উত্তর আমেরিকার দেশও রয়েছে। খবর জিও নিউজের।

শুক্রবারের (১৪ ফেব্রুয়ারি) সর্বশেষ তথ্যে জানা গেছে, মাদকসংক্রান্ত অপরাধ, অবৈধ প্রবেশ এবং বিদেশে চাকরি পরিত্যাগের অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান থেকে অধিকাংশ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। অভিবাসন সূত্র বলছে, মাদক পাচার এবং বিনা নোটিশে চাকরি ত্যাগের অভিযোগে সৌদি আরব ৭৪ জন পাকিস্তানিকে ফেরত পাঠায়।

সংযুক্ত আরব আমিরাত অবৈধ প্রবেশ, চুরি এবং মাদক সম্পর্কিত অপরাধের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করে পাকিস্তানগামী বিমানে তুলে দেয়। তাদের মধ্যে একজনকে আগমনের পর প্রবেশের অনুমতি না দিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানে ফেরত পাঠায় আরব আমিরাত। এ ছাড়া আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে একজনকে ফেরত পাঠানো হয়েছে।

এছাড়াও, ওমান, কম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকো থেকে কয়েকজন পাকিস্তানি নাগরিককে বের করে দেওয়া হয়েছে।

পৃথক একটি ঘটনায়, মানব পাচারের অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে মৌরিতানিয়া এবং সেনেগালের ভিসা বাতিল করে পাকিস্তানে পাঠিয়ে দেয় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির মানবপাচার বিরোধী সার্কেলে স্থানান্তর করা হয়েছে। ছয়জনকে আরও তদন্তের জন্য লারকানা, কালাত, গুজরানওয়ালা, সাহিওয়াল এবং রাওয়ালপিন্ডিতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন কর্তৃপক্ষ একই সময়ের মধ্যে বিভিন্ন কারণে ৮৬ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেয়।

অভিবাসন সূত্রের মতে, সৌদি আরবে ভ্রমণেচ্ছুক ৩০ জন ওমরাহ যাত্রীকে অগ্রিম হোটেল বুকিং এবং খরচের জন্য পর্যাপ্ত তহবিলের অভাবে তাদের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। নামিয়ে দেওয়া হয়েছে সাইপ্রাস, যুক্তরাজ্য, আজারবাইজান এবং কিরগিজস্তানে ছাত্র বা অধ্যয়ন ভিসায় ভ্রমণকারী সাত তরুণ যাত্রীকেও ।

এ ছাড়া সৌদি আরব, ওমান, আজারবাইজান, মালাউই, কঙ্গো, বাহরাইন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তুরস্ক এবং জিম্বাবুয়েতে পর্যটন ভিসায় ভ্রমণেচ্ছুকদের বিমানে উঠতে দেওয়া হয়নি। কাতার, তুরস্ক এবং সৌদি আরবে কাজ করার জন্য কালো তালিকাভুক্ত ব্যক্তিদেরও তাদের ফ্লাইটে উঠতে বাধা দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১০

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১১

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

১২

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ

১৩

গোয়াইনঘাট পূজা উদযাপন পরিষদের কমিটি ঘোষণা

১৪

‘বুকে স্ত্রীর ছবি ঝুলিয়ে’ প্রাণ দিলেন যুবক

১৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্বে বিসিএস কর্মকর্তা

১৬

আজকের স্বর্ণের বাজারদর

১৭

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

১৮

ড্র করে নকআউটে আলজেরিয়া-অস্ট্রিয়া, ইরানের স্বপ্ন শেষ

১৯

সাতসকালে সড়কে ঝরল শিক্ষকের প্রাণ

২০
X