কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১০:৩৩ এএম
অনলাইন সংস্করণ

কাশ্মীরে দুপক্ষের মধ্যে আবারও গোলাগুলি

পহেলগামের হামলাস্থলে অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ছবি: রয়টার্স
পহেলগামের হামলাস্থলে অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ছবি: রয়টার্স

নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানের বিরুদ্ধে ফের যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে কাশ্মীরের একাধিক স্থানে পাকিস্তানের সেনাবাহিনী ‘অযৌক্তিকভাবে’ গুলি ছোড়ে ভারতীয় পোস্টগুলোর দিকে। এর পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

এই নিয়ে টানা দ্বিতীয় রাত পাকিস্তান এমন উসকানিমূলক আচরণ করল বলে অভিযোগ করছে দিল্লি। ভারতের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সীমান্তে সতর্কতা যাচাই করতেই পাকিস্তান এমন আচরণ করছে বলে ধারণা করা হচ্ছে।

এসব ঘটনার প্রেক্ষাপটে সামগ্রিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। কারণ কয়েক দিন আগেই জম্মু-কাশ্মীরের পহেলগামে পাঁচ সন্ত্রাসী হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে হত্যা করে। এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার ঘনিষ্ঠ সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)’। হামলার পেছনে ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাঈদের হাত ছিল বলেও দাবি ভারতীয় গোয়েন্দাদের।

এর জবাবে ভারত সরকার কড়া অবস্থান নিয়েছে। যার মধ্যে সিন্ধু পানিচুক্তি বাতিল, এমনকি পাকিস্তানে এক ফোঁটাও জল পাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ ছাড়া কূটনৈতিক সম্পর্ক হ্রাস, ভিসা পরিষেবা বন্ধ ও দুই দেশের পর্যটকদের দ্রুত ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিকে পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ‘সমস্ত দ্বিপাক্ষিক চুক্তি বাতিল’ করেছে, যার মধ্যে রয়েছে সিমলা চুক্তি। বন্ধ করে দিয়েছে জনপ্রিয় ওয়াঘা সীমান্তের পতাকা নামানো অনুষ্ঠানও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

ভারতে মহররমের তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার 

ইসলামের নামে মিথ্যাচারের রাজনীতি করে জামায়াত : সরোয়ার আলমগীর

হাইওয়ে পুলিশের দায়িত্বে ফারুক

বড়লেখায় নাসীরুদ্দীন পাটওয়ারী / সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারেরও পতন হবে

সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না

‘জিন্দা লাশ হয়ে গেছি’, ৬ বছরেও মেলেনি ক্ষতিপূরণ

বিশ্বকাপে ইতিহাস গড়ল আফ্রিকার দেশগুলো 

‘তুরাগে লাশ উদ্ধারের প্রচারণা বিভ্রান্তিকর, তদন্তে সত্যতা মেলেনি’

দিনেদুপুরে প্রাইভেটকারে গরু চুরির চেষ্টা, আটক ২

১০

ঘুড়ি উড়াতে যায় হুসাইন, বিলে মিলল গলায় সুতা পেঁচানো মরদেহ

১১

গোবিপ্রবির ১৬ শিক্ষক চাকরিচ্যুত

১২

নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

১৩

বিএনপির চেয়ারম্যানের স্বাক্ষাৎ চান যুবদলের পদবঞ্চিতরা 

১৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করলে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি আইআরজিসির 

১৫

জাতীয় পর্যায়ে স্টার্টআপ ও বিজ্ঞান প্রদর্শনী শুরু

১৬

১৮ লাখ টাকা খোয়ালেন কিশোরগঞ্জের রফিকুল / ইতালি পাঠানোর নামে লিবিয়ায় নিয়ে বিক্রি

১৭

হিজবুল্লাহ যোদ্ধার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ইসরায়েলি সেনা নিহত

১৮

লড়াই করেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

১৯

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

২০
X