কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান সংঘাতে নিজেদের অবস্থান জানাল চীন

ভারত ও পাকিস্তানের জাতীয় পতাকা এবং চীনের মানচিত্র। ছবি : সংগৃহীত
ভারত ও পাকিস্তানের জাতীয় পতাকা এবং চীনের মানচিত্র। ছবি : সংগৃহীত

কাশ্মীর ইস্যুতে উত্তপ্ত হচ্ছে ভারত-পাকিস্তান সম্পর্ক। দুই দেশের মধ্যকার এ উত্তেজনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। এসময় নিজের অবস্থান জানিয়েছে চীন।

শনিবার (২৬ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইশাক দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং। বৈঠকে উভয়পক্ষ পাকিস্তান ও চীনের মধ্যে সর্বকালীন কৌশলগত অংশীদারত্ব পুনর্ব্যক্ত করেন এবং আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন ।​

বৈঠকে ইশাক দার ভারতের সাম্প্রতিক উসকানিমূলক পদক্ষেপ, যেমন ইন্দাস পানি চুক্তি স্থগিতকরণ এবং পাকিস্তানে পানিপ্রবাহ বন্ধের হুমকি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, পানিপ্রবাহ বন্ধ করা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং এটিকে যুদ্ধের কার্য হিসেবে বিবেচনা করা হবে ।​

চীনা রাষ্ট্রদূত পাকিস্তানের অবস্থান মনোযোগ সহকারে শোনেন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা ও কূটনৈতিক পরামর্শের আশ্বাস দেন। তিনি ভারতের কারণে সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানকে কূটনৈতিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ।​

এর আগে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত​ বইবে।’ সিন্ধু নদী ডাকাতির চেষ্টা করছে ভারত—এমন মন্তব্য করে বিলাওয়াল বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরাধিকারীরা পাকিস্তানে বাস করেন। সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসেবে পাকিস্তান কখনই নদীর ওপর তার দাবি ত্যাগ করবে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিন্ধু সভ্যতার উত্তরাধিকারী হওয়ার দাবিকে চ্যালেঞ্জ করে বিলাওয়াল পাল্টা বলেন, ‘তিনি (মোদি) বলছেন- তারা হাজার হাজার বছরের পুরোনো সভ্যতার উত্তরাধিকারী। কিন্তু সেই সভ্যতা লারকানার মহেঞ্জোদারোতে অবস্থিত। আমরাই এর প্রকৃত রক্ষক এবং আমরা এটিকে রক্ষা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১০

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১১

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১২

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৩

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৪

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৫

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৬

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৭

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৮

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৯

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

২০
X