কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৪ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

মোদিকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বললেন পাঞ্জাবের তথ্যমন্ত্রী

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। ছবি: এপিপি
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। ছবি: এপিপি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করে তাকে ‘বিশ্ব সন্ত্রাসী’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তথ্যমন্ত্রী আজমা বোখারি। তিনি দাবি করেন, মোদির ক্ষমতায় আসার পর থেকেই আন্তর্জাতিক স্থিতিশীলতা আরও অবনতি হয়েছে। খবর জিও নিউজের।

ডিজিপিআরের এক সংবাদ সম্মেলনে আজমা বোখারি বলেন, পহেলগাম হামলার সঙ্গে পাকিস্তানকে যুক্ত করার ভারতের অভিযোগ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচারের অংশ।

তিনি জানান, পাকিস্তান পহেলগামে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে এবং এই নির্মম হত্যাকাণ্ডের স্পষ্ট নিন্দা জানিয়েছে।

আজমা বোখারি আরও অভিযোগ করেন, ভারতের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো অপরের ওপর দোষ চাপানোর নেশায় আসক্ত। তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে।

এদিকে, পরিস্থিতির আরও উত্তপ্ত আবহে ওড়িশা রাজ্য থেকে ১২ জন পাকিস্তানি নাগরিককে বহিষ্কারের প্রস্তুতি নিচ্ছে ভারত। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন বলেছেন, স্বল্পমেয়াদী ভিসায় আসা পাকিস্তানি নাগরিকদের শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদের ফেরত পাঠানো হবে।

তিনি আরও জানান, পুলিশ এখনও অনুপ্রবেশকারীদের শনাক্ত করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১০

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১১

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

১২

জবি ছাত্রদলের আহ্বায়কের বিরুদ্ধে চিকিৎসক লাঞ্ছনার অভিযোগ

১৩

‘আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’

১৪

ডা. জুবাইদা রহমানের ৫৫তম জন্মদিন উপলক্ষে ঢামেকে বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

ধানমন্ডিতে সাংবাদিককে মারধর : জামায়াতের চার কর্মী বহিষ্কার

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত মৃদুল, দাবি পরিবারের

১৭

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

আজ গোল করলেই পেলের রেকর্ডে ভাগ বসাবেন নেইমার

১৯

শাহজালাল বিমানবন্দরে আনসারদের তৎপরতায় প্রবাসীর হারিয়ে যাওয়া লাগেজ উদ্ধার

২০
X