কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তে পাকিস্তানি সেনাদের মুহুর্মুহু গুলি, নিহত ৫৪

পাকিস্তান-আফগান সীমান্ত। ছবি : সংগৃহীত
পাকিস্তান-আফগান সীমান্ত। ছবি : সংগৃহীত

আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে সন্ত্রাসীদের সঙ্গে পাকিস্তানি সেনাদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে কমপক্ষে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ যাবতকালে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযানে সংখ্যাটি সর্বোচ্চ। খবর জিওটিভি নিউজের।

রোববার (২৭ এপ্রিল) সেনাবাহিনীর মিডিয়া শাখা জানিয়েছে, নিরাপত্তা বাহিনী উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতি বলা হয়েছে, ‘২৫, ২৬ এবং ২৭ এপ্রিল রাতে উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় পাক-আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টারত একদল জঙ্গির গতিবিধি লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী। এক পর্যায়ে সেনারা গুলি করে কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। সুনির্দিষ্ট এবং দক্ষ অভিযানের ফলে ৫৪ জন খারেজিকে জাহান্নামে পাঠানো হয়েছে।’

নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে দেশটি ‘ফিতনা আল খারেজি’ শব্দটি ব্যবহার করে।

আইএসপিআর আরও জানায়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করেছে। খারেজিদের এই দলটি তাদের ‘বিদেশী প্রভুদের’ নির্দেশে পাকিস্তানের অভ্যন্তরে উচ্চ-প্রোফাইল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য বিশেষভাবে অনুপ্রবেশ করছিল।

এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো এক অভিযানে ছয়জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন ।

আইএসপিআর জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে বান্নুতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সেনাবাহিনী সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে সফলভাবে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গোলাগুলি হয়। এতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করার পর থেকে পাকিস্তানে বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডের হার বেড়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X