কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:৪০ পিএম
আপডেট : ০৬ মে ২০২৫, ১০:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ওআইসির বিবৃতি প্রত্যাখ্যান ভারতের, ফের পাকিস্তানকে দোষারোপ

ভারতের পতাকা। ছবি : সংগৃহীত
ভারতের পতাকা। ছবি : সংগৃহীত

চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে বিবৃতি দিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। মঙ্গলবার (৬ মে) দেওয়া সেই বিবৃতিতে কাশ্মীরিদের অধিকারের প্রসঙ্গও উঠে আসে। তবে বিষয়টি ভালোভাবে নিচ্ছে না ভারত। ওআইসির বিবৃতি প্রত্যাখ্যান করে তারা ফের পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো অভিযোগ করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মুসলিম দেশগুলোর এই সংস্থার ‘হস্তক্ষেপ’-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। সমালোচনা করে বলেছে, পাকিস্তানের বক্তব্যের পক্ষে সংস্থাটি অবস্থান নিয়ে বিতর্ক পুনরুজ্জীবিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শ্রী রণধির জয়সওয়াল বিবৃতিতে বলেন, আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে ওআইসি-র হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি। সংস্থাটি পেহেলগাম হামলার সঙ্গে আন্তঃসীমান্ত সংযোগ এবং প্রকৃত ঘটনা হাস্যকরভাবে এড়িয়ে গেছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সম্পর্ক রয়েছে। ওআইসির বিবৃতি দেশটির মিথ্যা তথ্য ছড়ানো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্তিতে ফেলার আরেকটি পদক্ষেপ। এর মাধ্যমে তারা ওআইসির বিবৃতিটি এনেছে।

এর আগে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) দক্ষিণ এশীয় অঞ্চলে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে। সংস্থাটি দুপক্ষকে সংযম বজায় রাখার এবং ইসলামিক প্রজাতন্ত্র পাকিস্তান এবং ভারত প্রজাতন্ত্রের মধ্যে জরুরি ভিত্তিতে সংলাপ পুনরায় শুরু করার আহ্বান জানায়।

কাশ্মীর বিরোধের উল্লেখ করে ওআইসির বিবৃতিতে বলা হয়েছে, অমীমাংসিত এই বিরোধ দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তাকে প্রভাবিত করার মূল ইস্যু। জম্মু ও কাশ্মীরের জনগণ তাদের অবিচ্ছেদ্য স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত রয়েছে। অথচ তা সংশ্লিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) রেজুলেশনে নিশ্চিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কাশ্মীর হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X